IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে প্রতারণার শিকার যুবকের আত্মহত্যা

নন্দীগ্রামে প্রতারণার শিকার যুবকের আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে স্ত্রী ও সম্বন্ধীর প্রতারণার শিকার হয়ে জীবন কুমার (৪২) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের মৃত আনন্দ চন্দ্রের ছেলে।

জীবন কুমারের কাকা ভারত চন্দ্র জানান, জীবন কুমার প্রায় ২২ বছর আগে একই গ্রামের মৃত নরেশ চন্দ্রের মেয়ে আরতী রাণীকে (৩৬) বিবাহ করে ঘরসংসার শুরু করে। দাম্পত্যজীবনে তাদের কোনো সন্তান ছিলনা। এ কারণে প্রায় ১০ বছরপূর্বে জীবন কুমার তার স্ত্রী আরতী রাণীকে সাড়ে ১৬ শতক জমি দলিল করে দিতে চায়। এরপর আরতী রাণী ও তার ভাই বিরেশ্বর চন্দ্র কৌশলে আরতী রাণীর নামে ৪ বিঘা সাড়ে ৫ শতক জমি এবং বিরেশ্বর চন্দ্রের নামে হাটকড়ই বাজারের মূল্যবান সোয়া ৩ শতক জায়গা দলিল করে নেয়।

এছাড়া জীবন কুমারের নিকট থেকে বিরেশ্বর চন্দ্র তার মেয়ের বিবাহ দেওয়ার সময় সাড়ে ৪ লাখ টাকা ধার নেয়। গত ১০ জুন জীবন কুমার ধারের টাকা ফেরৎ চাইলে সে কালক্ষেপণ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জানতে পারে তাকে ঠকিয়ে স্ত্রী ও সম্বন্ধী অতিরিক্ত জমি-জায়গা দলিল করে নিয়েছে। এতে সে হতাশ হয়ে পড়ে। এর একপর্যায়ে ১১ জুন বেলা আনুমানিক ১১ টারদিকে জীবন কুমার সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়।

পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে দ্রুত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ২ টারদিকে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়। পুলিশ তার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে।

জীবন কুমারের কাকা ভারত চন্দ্র আরো বলেন, ভাতিজার স্ত্রী আরতী রাণী ও তার ভাই বিরেশ্বর চন্দ্র জমি-জায়গা এবং টাকা আত্মসাত করার ঘটনায় মনের দুঃখে ভাতিজা জীবন কুমার আত্মহত্যা করেছে। আমরা এর ন্যায় বিচার চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news