IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানা-নাতীসহ নিহত ৩

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানা-নাতীসহ নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীকে আনতে গিয়ে ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রবাসী লাভলুর স্ত্রী রেখা (২০) ও রেখার বড় বোনের মেয়ে ফাহিমা (৫) আহত হয়েছেন।

রোববার (১৯ জুন) ভোর ৫টার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কের প্যারাগণ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম (৬৫), তার নাতনী ফারহানা (৮) ও প্রাইভেটকার চালক মনির খান বিল্লাল (৫৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম নিজস্ব প্রাইভেটকার নিয়ে মেয়ে রেখা, তার বড় মেয়ের ঘরের দুই নাতনী ফারহানা ও ফাহিমাকে নিয়ে মেয়ের জামাই কুয়েত প্রবাসী লাভলুকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বাড়িতে আনতে গিয়েছিলেন।

বিমান বন্দর থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে রোববার ভোরে ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জের প্যারাগন হাসপাতালের সামনে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন।

আহত লাভলু, তার স্ত্রী রেখা ও চালক বিল্লালকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান হয়। আহত ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পরে ঢাকা নেওয়ার পথে গাড়ির চালক বিল্লাল মারা যান।

নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news