IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> খেলা >> পিএসজির ১১ গুণ বেতন বেশির প্রস্তাব ফিরিয়ে দেন ব্রাজিল তারকা

পিএসজির ১১ গুণ বেতন বেশির প্রস্তাব ফিরিয়ে দেন ব্রাজিল তারকা

ধূমকেতু নিউজ ডেস্ক : কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে টানাটানিতে একরকম শত্রুতায় রূপ নিয়েছে পিএসজি ও রিয়াল মাদ্রিদ ক্লাব।

এর জন্য অনেকটা দায়ী এমবাপ্পে। তাকে স্বাগত জানানোর জন্য রিয়াল মাদ্রিদ যখন সব রকমের প্রস্তুতি সেরে নিয়েছিল, তখনই পিএসজির টোপে পড়ে ইউটার্ন নেন ফরাসি ফরোয়ার্ড।
রিয়ালকে পাকা কথা দিয়ে শেষ পর্যন্ত প্যারিসেই থেকে গেছেন এমবাপ্পে।

সেই সময় ইউরোপের ক্রীড়া মাধ্যমে বলাবলি হয়, এমবাপ্পেকে পিএসজি থেকে ভাগিয়ে আনতে মরিয়া চেষ্টা চালিয়েও সফল হয়নি রিয়াল মাদ্রিদ।

এখন জানা যাচ্ছে, একই দোষে দুষ্ট পিএসজিও। রিয়ালের ঘর ভাঙার চেষ্টা করেছিল প্যারিসের দলটি। রিয়াল থেকে তারা ভাগিয়ে আনতে চেয়েছিল তরুণ ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে।

কিন্তু এমবাপ্পের ন্যায় নাসের আল খোলাইফির লোভনীয় টোপ গেলেননি ভিনিসিয়ুস।

ফরাসি গণমাধ্যমের খবর, ভিনিসিয়ুস রিয়ালে যা পান তার চেয়ে ১১ গুণ বেশি বেতনের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল পিএসজি থেকে। কিন্তু সেই প্রস্তাব পায়ে ঠেলে দেন এ ব্রাজিলীয় তারকা। রিয়ালেই রয়ে গেলেন গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়ক।

রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুনে। বছরের শুরুতে পিএসজির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, রিয়ালের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব এলে সেটি যেন ফিরিয়ে দেন ভিনিসিয়ুস। সে ক্ষেত্রে আগামী মৌসুম শেষে বিনামূল্যে তাকে দলে টানতে পারত ফরাসি ক্লাবটি।

আর পিএসজিতে যোগ দিলে বিশাল অঙ্কের সাইনিং বোনাসের পাশাপাশি বছরে ৪০ মিলিয়ন ইউরো বেতন পেতেন ব্রাজিলীয় তারকা। রিয়ালে তার বার্ষিক বেতন মাত্র ৩৫ লাখ ইউরো। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছেন ভিনিসিয়ুস। নতুন চুক্তিতে তার বেতন বেড়ে দাঁড়াবে ১০ মিলিয়ন ইউরো।

তথ্যসূত্র: দ্য রিয়েল চ্যাম্প, মেট্রো, ডেইলি মেইল

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31