IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মান্দায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বজ্রপাত, বজ্রপাতে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বজ্রপাতের ঘটনায় দুই কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় বজ্রপাতের শিকার হয়ে মারা যান তাঁরা। এসময় আরও এক কৃষক আহত হন বলে জানা গেছে।

বজ্রপাতে নিহতরা হলেন, নারায়নপুর গ্রামের জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০)। আহত কৃষকের নাম তহিদুল ইসলাম (৭০)। তিনি নারায়নপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী কায়েম উদ্দিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হলে কৃষকেরা ধান রোপণের কাজ রেখে নিরাপদ আশ্রয়ের জন্য চৌদ্দমাইল মোড়ে আসছিলেন।

তিনি আরও বলেন, কৃষকেরা মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান। আহত তহিদুল ইসলামকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা। এ সময় তিনি নিহত জমসেদ ও জেহের আলীর পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news