IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাংলাসহ ১৪টি ভাষায় হজের খুতবা সম্প্রচার করা হবে

বাংলাসহ ১৪টি ভাষায় হজের খুতবা সম্প্রচার করা হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরও পবিত্র হজের আরবি খুতবা অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও অনুবাদ করা হবে। গত বছর বাংলাসহ ১০ ভাষাষ এই অনুবাদ সম্প্রচার করা হয়েছিল। এবার নতুন করে আরও চারটি ভাষা যোগ হওয়ায় মোটি ১৪টি ভাষায় হজের খুতবা অনুবাদ আকারে সম্প্রচার করা হবে।

আরব নিউজ জানিয়েছে, গত বছর ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, বাংলা, তুর্কি ও হাউসা ভাষায় অনুবাদ আকারে খুতবা সম্প্রচার করা হয়েছিল। এবার সে তালিকায় নতুন করে যুক্ত হওয়া চার ভাষা হচ্ছে স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল।

মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববির জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল সুদাইস বলেন, আরাফাত দিবসের খুতবার লাইভ অনুবাদ পঞ্চম বছরে পদার্পণ করছে। অনুবাদ প্রকল্পটির লক্ষ্য হলো বিশ্বকে ন্যায়পরায়ণতা, ন্যায়বিচার, সহনশীলতা এবং মধ্যপন্থী ইসলামের বার্তা পৌঁছে দেওয়া।

তিনি বলেন, মানবাধিকার ও ইসলামের শিক্ষার পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা দূর করার বিষয়টি নিশ্চিত করেছেন। সৌদি নেতৃত্ব হজযাত্রী ও দর্শনার্থীদের সেবা করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বকে ইসলামের সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে আগ্রহী।

আরব নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের নেতৃত্ব সর্বাধিক সংখ্যক সম্ভাব্য শ্রোতাদের কাছে সংযম ও সহনশীলতার বার্তা দিতে চায়। মূলত এজন্যই অনুবাদ আকারে হজের খুতবা সম্প্রচারের জন্য ১৪টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (স.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

মহামারী করোনাভাইরাসের কারণে গত দুইবছর ‘সীমিত আকারে’ হজের আনুষ্ঠানিকতা পালন সৌদি আরব। করোনার সংক্রমণ কমে আসায় এবার বিদেশিদেরও হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এ বছর মোট ১০ লাখ মানুষ হজে অংশে নিচ্ছেন। এদের মধ্যে সাড়ে ৮ লাখ বা ৮৫ শতাংশই বিদেশি। আর দেড় লাখ সৌদির নাগরিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31