IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুকে রহস্যজনক বলছে পরিবার।

সোমবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিকস সেন্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নার্সের নাম রিমা প্রামাণিক (১৯)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা সেন্টু প্রামাণিকের মেয়ে।

মরদেহের পাশে যে চিরকুট উদ্ধার করা হয়েছে তাতে লেখা— ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি একজনকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তার সাথে যেন পরজনমে দেখা হয়। সেই অপেক্ষায় থাকবো।’

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের একটি রুমে দুজন নার্স ঘুমিয়েছিলেন। হঠাৎ একজন রোগীর অবস্থা খারাপ শুনে একজন রুম থেকে চলে যান। কিছুক্ষণ পর এসে দেখেন রীমা ফ্যানের সঙ্গে ঝুলছেন। তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরি করে কিশোরগঞ্জ মর্গে পাঠায়। মরদেহের পাশে রীমার লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

রীমার বড় বোন তনিমা প্রামাণিক বলেন, রিমা দুই বছর ধরে হাসপাতালটিতে নার্স হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (৬ জুলাই) হাসপাতালে থেকে ছুটি নিয়ে বাড়িতে যান। শনিবার (৯ জুলাই) হাসপাতাল থেকে ফোন পেয়ে বাড়ি থেকে চলে আসেন। আজ ভোরে হাসপাতাল থেকে ফোন করে তাকে জানানো হয় তার বোন আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, ‘আমি এসে তাকে দেখি তার গলায় ওড়না পেঁচানোর দাগ। কিন্তু শুয়ে আছে বিছানায়। বিষয়টি রহস্যজনক।’

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হাসপাতালের বিছানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news