IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন এঘনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাছ ইসলামের পুত্র তানভীর হোসেন (২১)। এঘটনায় আশাফুদৌলা সানি নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া সরকারি পলিটেকনিক ইনষ্টিটিউট এর ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হতাহতরা এক মোটরসাইকেলযোগে শাজাহানপুর উপজেলারর নিশ্চিন্তপুর এলাকার দিকে থেকে বেতগাড়ী লিচুতলা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মাদলা নিশ্চিন্তপুর এলাকায় পৌছিলে বিপরীতগামী একটি ট্রাক সামনে থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর নামের যুবক মারা যায় অন্য দুজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত আসাফুদৌলা সানি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তার অবস্থা খুব একটা ভালো নয়। নিহতদের লাশ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালকের নামে মামলা দায়ের হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news