IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে স্বামীর নির্যাতনের গৃহবধুর আত্মহত্যা

বদলগাছীতে স্বামীর নির্যাতনের গৃহবধুর আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দুটি শিশু সন্তানকে রেখে এক গৃহবধুর আত্মহত্যা। এ ঘটনায় জয়পুরহাট র‌্যাব-৫ কর্তৃক হাতুরি উদ্ধারসহ স্বামী সোবাহান (৩৫)কে আটক করে বদলগাছী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির চক গোপিনাথ গ্রামে।

নিহত ঐ গৃহবধুর বগুড়া সারিয়াকান্দি উপজেলার পালক পিতা আজিজুরের মেয়ে সাবিনা।

আটককৃত বদলগাছীর মথরাপুর ইউপির চকগোপীনাথ গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে সোবহান।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে নিহত সাবিনার সাথে বিয়ে হয় সোবহানের। তাঁদের ঘরে দুটি সন্তানও রয়েছে। সোমবার বিকেল ৫টায় সাবিনা তাঁর দাদির অসুস্থতার কথা শুনে তাঁর বাড়ী যেতে চাইলে স্বামী সোবাহান তাঁকে টাকা দিতে চাননি। টাকা না দিয়ে তাঁর স্বামী সাবিনাকে বলে তোর দাদি মরে গেলে কি হবে বলে বিভিন্ন ভাষায় গালমন্দ করতে থাকে। গালমন্দর এক পর্যায়ে শাশুড়ি তাঁর ছেলেকে বউ এর নামে অনেক উল্টাপাল্টা কথা বলে বাটাম ও হাতুরি দিয়ে মারাত্মক ভাবে মারধর করে নেন।

মারধর করার সময় পরিবারের কেউ এগিয়ে আসেনি। মারধরের যন্ত্রণা সহ্য করতে না পেরে সাবিনা বাজার থেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ক্রয় করে নিয়ে আসে। এবং সেটি খেয়ে ফেলে বমি করতে থাকে। সবিনার অবস্থা বেশি খরাপ হতে থাকলে তাঁর স্বামী ও বাড়ির লোকজন তাঁকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রোগীকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সঙ্গে সঙ্গে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করান। আনুমানিক রাত সাড়ে ১০টায় সাবিনার মৃত্যু হয়।

স্থানীয় প্রতিবেশীরা জানান, সোমবার হাটেরদিন থাকায় অনেক লোকজন এ ঘটনা দেখছে। সোবাহানের ৫ভাই ও ভাবী আছে কিন্তু কেউ এগিয়ে আসেনি তাঁক বাচাঁনোর জন্য। প্রথমে বাটাম দিয়ে ও পরে হাতুরি দিয়ে প্রচন্ড ভাবে মেরেছে সাবিনাকে। আমরা বিভিন্ন সময় সাবিনাকে রক্ষা করতে গেলে তাঁর স্বামী আমাদেরকেও মারর হুমকী দেন। তাঁরা আরো বলেন, বিয়ের পর থেকেই সাবিনা কে প্রচন্ড নির্যাতন করতো তাঁর স্বামী।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি বলেন, মারধরের পর সাবিনা ভ্যানে যোগে পার্শবর্তী বাজার থেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ক্রয় করে নিয়ে আসে। ভ্যান চালক স্বামী সোবাহানকে বিষয়টি জানালে সোবাহান বলে মরুক মেরে ফেলার জন্যই তো মারছি।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, লাশটি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে আছে সেখানে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের লোকজন এখনো থানায় অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news