IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি আগামীকাল

নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি আগামীকাল

ধূমকেতু নিউজ ডেস্ক : চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে চিত্রনায়ক জায়েদ খানের করা আদালত অবমাননা মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে রোববার (২১ আগস্ট)।

আদালত সূত্রে জানা যায়, আদালতের রোববারের কার্যতালিকায় (কজলিস্টে) এ মামলাটি রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে অব্যাহত দ্বন্দ্বের মধ্যে আদালতের নির্দেশ অমান্য করে সংগঠনটির সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে অভিনেত্রী নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান।

এর আগে এ বিষয়ে গত ৬ জুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে নতুন দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় শুনানির জন্যে তালিকায় ওঠে মামলাটি।

গত ২৩ মে শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। ওই সময় জায়েদ খানের পক্ষে আইনজীবী ছিলেন আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথী। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।

এর আগে গত ১৪ মার্চ হাইকোর্টের স্থগিতাদেশ ও স্থিতাবস্থার আদেশ কঠোরভাবে মেনে চলতে নিপুণ ও জায়েদকে নির্দেশ দেন আপিল বিভাগের সাধারণ সম্পাদক। একইসঙ্গে চার সপ্তাহের জন্য শুনানি মূলতবি করা হয়।

পরবর্তীকালে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ২৫ এপ্রিলে দেয়া এক আদেশে শুনানি ২৩ মে পর্যন্ত মূলতবি করেন। এমতাবস্থায় নির্ধারিত দিনে মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় আসলে আদালত শুনানির দিন পিছিয়ে দেন।

প্রসঙ্গত গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়, ফলাফল ঘোষণা করা হয় ২৯ জানুয়ারি। নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই জায়েদকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন নিপুণ।

নির্বাচনী ফল ঘোষণায় কারচুপির অভিযোগ আনেন তিনি। এরপর ওই ফল বাতিল চেয়ে আপিল বোর্ডের কাছে আবেদন করেন তিনি। এ আবেদনের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি আপিল বোর্ড গঠন করে সমাজ সেবা অধিদপ্তর।

ওই আপিল বোর্ড গত ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

এরপর ইলিয়াস কাঞ্চন ও নিপুণ শপথ নেয়ার মাধ্যমে সমিতির দায়িত্বে বসেন। এ অবস্থায় হাইকোর্টে রিট আবেদন করেন জায়েদ খান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন ও রুল জারি করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ।

গত ৯ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। আদালতের এ আদেশের পর সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। এরপরই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে।

পরবর্তীতে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ গত ১৪ ফেব্রুয়ারি চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখে আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২ মার্চ হাইকোর্ট এক রায়ে সাধারণ সম্পাদক হিসেবে অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন।

এ রায়ের পর ওই রাতেই সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন জায়েদ খান। এরপর নিপুণ আক্তারের করা আবেদনে আপিল বিভাগের চেম্বারজজ আদালতের বিচারপতি গত ৬ মার্চ হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন।

এছাড়া নিপুণের আবেদনের ওপর ৪ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। ওই আদেশের পর ওইদিনই সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন জায়েদ খান, যা আপিল বিভাগে বিচারাধীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31