IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরিকল্পনা করছে জাপান

চীনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরিকল্পনা করছে জাপান

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের বিরুদ্ধে তার পাল্টা আক্রমণের ক্ষমতা বাড়াতে ১ হাজারটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বিবেচনা করছে জাপান। রোববার একাধিক সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে, দেশটির সংবাদপত্র ইয়োমিউরি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

সরকারী সূত্রের বরাত দিয়ে ইয়োমিউরি বলেছে, টোকিও তার বর্তমান ক্ষেপণাস্ত্রগুলো আধুনিকায়নের মাধ্যমে এর সীমা ১০০ কিলোমিটার থেকে বাড়িয়ে ১ হাজার কিলোমিটার পর্যন্ত প্রসারিত করতে চাইছে।

ইয়োমিউরি বলেছে, জাহাজ বা বিমানের মাধ্যমে উৎক্ষেপিত অস্ত্রগুলি মূলত দক্ষিণের নানসেই দ্বীপের চারপাশে স্থাপন করা হবে এবং উত্তর কোরিয়া ও চীনের উপকূলীয় এলাকায় পৌঁছাতে সক্ষম হবে।

জাপানের এই ক্ষেপণাস্ত্র পরিকল্পনাকে তাইওয়ান কন্টিনজেন্সি উদ্যোগের অংশ বলে অভিহিত করেছে সংবাদপত্রটি। গত ডিসেম্বরের এই উদ্যোগ অনুসারে, তাইওয়ান এবং বেইজিংয়ের মধ্যে বিরোধ শুরু হলে জাপানের স্ব-প্রতিরক্ষা বাহিনী (এসডিএফ) এবং মার্কিন সামরিক বাহিনী “জরুরী অবস্থার” ক্ষেত্রে নানসেই দ্বীপপুঞ্জে একটি আক্রমণ ঘাঁটি স্থাপনের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানা গেছে।

এদিকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ইয়োমিউরির এই রিপোর্টের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সংবিধান অনুযায়ী জাপান শুধুমাত্র আত্মরক্ষার জন্য তার সামরিক বাহিনী ব্যবহার করতে পারে। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে তার সামরিক ব্যয় বাড়িয়েছে এবং আরও দৃঢ় কৌশল নিয়েছে।

তবে এটি বিদেশী মাটিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এমন অস্ত্রের সীমাবদ্ধতার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা থেকে বিরত রয়েছে।

জাপানের তরফ থেকে এই ঘোষণা এমন একটি সময়ে এসেছে যখন, মাকিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ানে সফরের পর এই মাসে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31