IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘ভালোবাসার চেয়ে বড় কোনো অস্ত্র নেই’

‘ভালোবাসার চেয়ে বড় কোনো অস্ত্র নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : শিবা-ইশার প্রেম কাহিনি মন ছুঁয়েছে দর্শকদের। ‘ব্রহ্মাস্ত্র’র প্রাথমিক রিপোর্টে সেই ইঙ্গিত দিচ্ছে। মুক্তির প্রথম দুদিনে বক্স অফিসে বেশ সফলতা পেয়েছে রণবীর-আলিয়ার ছবির। বয়কট সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের বক্স অফিসে দুদিনে প্রায় ৭৬ কোটির ব্যবসা করে নিয়েছে এই ছবি।

এ দিন সোশ্যাল মিডিয়ায় ব্রহ্মাস্ত্র দেখতে গিয়ে সেলিব্রেশনের জোয়ারে গা ভাসানো ফ্যানেদের ভিডিও শেয়ার করে নিলেন আলিয়া। সেখানে দেখা যায়, থিয়েটারের ভিতরেই উড়ছে লাল-নীল-সবুজ কাগজ। বড় পর্দায় রণবীরের মুখের সামনে উড়ছে রঙবেরঙের সেই সব কাগজ। কখনও আবার রণবীর-আলিয়ার সঙ্গে নাচের তালে তালে নাচছে গোটা প্রেক্ষাগৃহ। অভিনেতা হিসাবে দর্শকের ভালোবাসার চেয়ে বড় পাওনা আর কী হতে পারে!

অন্তঃসত্ত্বা আলিয়া কোমর বেঁধে এই ছবির প্রচারে নেমেছিল। তবে প্রেগন্যান্সির জন্য সব প্রচারে ‘শিবা’র সঙ্গী হতে পারছেন না আলিয়া। এদিন একাই রণবীর সব কিছু সামাল দিয়েছেন। সেখানে রণবীরকে ঘিরে মহিলা ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘ভালোবাসার চেয়ে বড় অস্ত্র আর কিছু হয় না’।

বক্সের রিপোর্ট অনুসারে ব্রহ্মাস্ত্রর হিন্দি ভার্সন দুদিনে ৬৮ কোটি (শনিবার ৩৭ কোটি)-র কাছাকাছি আয় করেছে। আর সবকটি ভাষা মিলিয়ে মোট আয় ৭৬ কোটির মতো। বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাব মেলালে এই ফিগার নাকি ১৬০ কোটি টাকা! অন্তত তেমনটাই দাবি করেছে প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন। স্বভাবতই উচ্ছ্বসিত আলিয়া।

ছবি মুক্তির দিন আলিয়া ইনস্টাগ্রামে ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের একটি পোস্ট শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, যারা এই ছবি দেখেছেন। গত পাঁচ বছর ধরে এই ছবির প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশন চলেছে। বলিউডের অন্যতম চর্চিত এই ছবির বাজেট ৪১০ কোটি। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়রা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31