ধূমকেতু নিউজ ডেস্ক : টঙ্গীর আরিচপুর এলাকায় ঢাকাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী রেলওয়ে স্টেশনের অদূরে দক্ষিণে এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নূর মোহাম্মদ জানান, শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে রেলওয়ে থানাধীন টঙ্গী রেলওয়ে স্টেশনের দক্ষিনে রেলওয়ে কিঃমিঃ ২৯৮/৪-৫ এর মধ্যবর্তী আরিচপুর নামক স্থানে মোহনগঞ্জ হতে ঢাকাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবক (২৫) মাথায়, বাম চোখ ও চোখের নীচে ও নাকে গুরুতর জখম হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাড়ে ৩টার দিকে মারা যান।
এই ব্যাপারে ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


