IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডাক্তার ও সহযোগী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডাক্তার ও সহযোগী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ওমরপুর খোঁচপাড়া গ্রামের আদর্শ চিকিৎসালয় থেকে একজন ভুয়া ডাক্তার ও তার সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ওমরপুর খোঁচপাড়া গ্রামের শফিকুল ইসলাম ওরফে সুফিয়ান ও শাহানারা বেগমের ছেলে কথিত ভূয়া চিকিৎসক মাসুম আলী (৩২) এবং একই উপজেলার শ্যামপুর টিকোশ গ্রামের একরামুল হক ও মোমেদা বেগমের ছেলে সহযোগী আব্দুল মতিন (২০)।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি টহল দল ১৩ অক্টোবর ২০২২ ইং তারিখ ১:৩০ মিনিটের সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ওমরপুর খোঁচপাড়া গ্রামের কথিত ডাঃ মাসুম আলীর চেম্বার আদর্শ চিকিৎসালয় হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে (ক) ২ টি প্রেসক্রিপশন প্যাড (খ) ১ সেট এনালগ বিপি মেশিন, (গ) ১ টি টুল বক্স, (ঘ) কাচি-১১টি, (ঙ) ১টি ভূয়া প্রেসক্রিপশন (চ) ১টি ঔষধ ক্রয়ের ভাউচারসহ কথিত ভূয়া চিকিৎসক ১। মাসুম আলী (৩২), পিতা- শফিকুল ইসলাম ওরফে সুফিয়ান, মাতা-শাহানারা বেগম, গ্রাম-ওমরপুর খোঁচপাড়া এবং সহযোগী ২। আব্দুল মতিন (২০), পিতা- একরামুল হক, মাতা- মোমেদা বেগম, গ্রাম-শ্যামপুর টিকোশ, উভয় থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, গ্রেপ্তারদের দেশের কিংবা বিদেশের স্বীকৃত কোন মেডিক্যাল কলেজ হতে চিকিৎসা বিষয়ে কোন ডিগ্রী অর্জন না করেই প্রতারনার আশ্রয় নিয়ে অননুমোদিতভাবে ডাক্তারী প্রেসক্রিপশন করে গরিব অসহায় রোগীদের নিকট হতে মোটা অংকের টাকার বিনিময়ে বিগত কয়েক বছর ধরে ভূল চিকিৎসা দিয়ে আসছে।

একজন ভূক্তভোগীর অভিযোগে জানা যায় যে, তিনি তার স্ত্রীর মাথার টিউমার অপারেশন করার জন্য বর্নিত ভূয়া ডাক্তার মাসুম আলী এর নিকট যায়। বর্ণিত ভূয়া ডাক্তার টিউমার অপারেশন না করে সেখানে এসিড প্রয়োগ করলে রোগীর অবস্থা আশঙ্কা জনক হলে বিষয়টি নিয়ে মিডিয়া পাড়ায় ব্যাপক চাল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে র‍্যাব সরে জমিনে তদন্ত কালে বিষয়টির সত্যতা পেলে ভূয়া ডাক্তার এবং তার সহযোগীকে র‍্যাবের একটি টহল দল গ্রেপ্তার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930