IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নায়িকা শ্রাবন্তীকে কুপ্রস্তাব, খুলনায় যুবক গ্রেফতার

নায়িকা শ্রাবন্তীকে কুপ্রস্তাব, খুলনায় যুবক গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : টালিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীকে মোবাইল ফোনের মাধ্যমে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে খুলনার সোনাডাঙ্গা থেকে মাহাবুবুর রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এরপর দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে আসামিকে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত মোবাইল ফোনে কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরনের আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগ রয়েছে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে মাহাবুবুর রহমানের বিরুদ্ধে।

তিনি শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে এসএমএস দিতেন মাহাবুব।

নায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদর দফতরের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত ১৬ নভেম্বর মামলা দায়ের হয়।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার। ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর এসএমএস দেয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31