IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনকে শক্তিশালী গ্রে ঈগল ড্রোন দিতে চাপ বাড়ছে বাইডেনের ওপর

ইউক্রেনকে শক্তিশালী গ্রে ঈগল ড্রোন দিতে চাপ বাড়ছে বাইডেনের ওপর

ধূমকেতু নিউজ ডেস্ক : এবার ওয়াশিংটনের কাছে নতুন করে শক্তিশালী গ্রে ঈগল ড্রোন চেয়েছে ইউক্রেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ ড্রোন দিতে চায় না। তবে কিয়েভকে এ ড্রোন দেওয়ার জন্য এখন প্রেসিডেন্ট বাইডেনের ওপর চাপ বাড়ছে। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটের ১৬ জন সদস্য প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ইউক্রেনকে কেন গ্রে ঈগল ড্রোন দেওয়া হবে না— আগামী ৩০ নভেম্বরের মধ্যে এর কারণ জানতে চেয়েছেন তারা। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের গ্রে ঈগল ড্রোন ২৯ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পারে এবং একটানা ২৪ ঘণ্টা আকাশে উড়তে পারে। যা শত্রুপক্ষকে সহজে ঘায়েল করতে সক্ষম। তবে রাশিয়া গুলি করে ভূপাতিত করবে এ আশঙ্কা থেকে বাইডেন প্রশাসন এখন পর্যন্ত ইউক্রেনকে এ ড্রোন দিতে অপরাগতা প্রকাশ করেছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া ইরানের তৈরি আত্মঘাতী কামিকাজে ড্রোন ব্যবহার করে জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে শক্তিশালী ড্রোন চেয়েছে ইউক্রেন। যেন যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের সঙ্গে সমানে সমানে লড়াই করতে পারে তারা।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার পশ্চিমা দেশগুলোর কাছে আরও সহায়তা চেয়েছেন। এদিন ফ্রান্সের মেয়রদের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে তিনি বলেছেন, ‘রাশিয়া ঠাণ্ডা আবহাওয়াকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এ কারণে ইচ্ছাকৃতভাবে জ্বালানি স্থাপনার ওপর হামলা চালাচ্ছে।’

তিনি শীতের সময়টায় ইউক্রেনকে জেনারেটর, মাইন পরিষ্কার করতে সহযোগিতা এবং ইউক্রেনের জরুরি পরিষেবার যন্ত্রাংশ এবং ওষুধ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news