ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় তালের রস নামাতে গিয়ে তালগাছ থেকে পড়ে সুধির (৪০) নামের ক্ষুদ্রনৃগোষ্ঠীর এক সদস্যের মৃত্যু হয়েছে।
সুধির উপজেলার বড়রনাইল (মরাকাঠা) আদিবাসী পাড়ার কালুর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাতে সে তার বাড়ীর পাশের একটি তালগাছের রস নামানোর জন্য গাছে উঠে। এসময় পা ফসকে সে মাটিতে পড়ে যায়। এসময় পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সে নিজ বাড়িতে মারা যায়।
বিষয়টি থানা অফিসার ইনচার্জ শাহ আলম নিশ্চিত করেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news