IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Home >> টপ নিউজ >> প্রবাস >> আমিনির মৃত্যু ঘিরে শততম দিনে ইরানের বিক্ষোভ

আমিনির মৃত্যু ঘিরে শততম দিনে ইরানের বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু ঘিরে গত সেপ্টেম্বর মাসে ইরান জুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা একশতম দিন পার করেছে।

ইরানে ১৯৭৯ সালে ইসলামিক অভ্যুত্থ‍ানের পর এত বড় সরকার বিরোধী গণবিক্ষোভ দেশটিতে আর দেখা যায়নি। যদিও এ বিক্ষোভ এরইমধ্যে বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস’ নিউজ এজেন্সির (এইচআরএএনএ) পরিসংখ্যান অনুযায়ী এই বিক্ষোভে এখন পর্যন্ত পাঁচশর বেশি মানুষ নিহত হয়েছে। যাদের মধ্যে ৬৯ জনের বয়স ১৮ বছরের নিচে।

বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ২৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা হবে। দুইজনের মৃত্যুদণ্ড কার্যকরও হয়ে গেছে। বাকিরা আপিল করার চেষ্টা করছেন।

এরআগে ২০১৭ সালে একবার ইরান বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। যে বিক্ষোভ পরের বছরের শুরু পর্যন্ত চলেছে। ২০১৯ সালের নভেম্বরে আবারও দেশটির সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করেছিল। কিন্তু এবারের বিক্ষোভের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নারীদের অংশগ্রহণ।

‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগানে এবারের বিক্ষোভে বলতে গেলে নারীরাই নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজের সব স্তরের মানুষ এতে অংশ নিচ্ছেন।

ইরানের অনেক তারকা সরাসরি এই বিক্ষোভে তাদের সমর্থন জানিয়েছেন। যে কারণে কয়েকজনকে গ্রেপ্তার বা নির্বাসিত হতে হয়েছে।

এক তরুণ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পর তার সমালোচনা করায় ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে কুখ্যাত ইভিন কারাগারে রাখা হয়েছে।

তারানেহ এর আগে বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে তার হিজাব ছাড়া একটি ছবি প্রকাশ করেছিলেন। ইরানের আইনে নারীদের সবসময় হিজাব পরা বাধ্যতামূলক।

বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বিক্ষোভকে সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়েছে। নানা ক্ষেত্রের জনপ্রিয় মানুষ ও তারকারাও সরাসরি বিক্ষোভের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন।

বিক্ষোভের মুখে ইরান সরকার নীতি পুলিশি ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করলেও বাধ্যতামূলক হিজাব আইন পর্যালোচনার করে কী সিদ্ধান্ত গ্রহণ করেছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31