IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘরোয়া উপায়ে শীতে ফাটা পায়ের যত্ন নিন

ঘরোয়া উপায়ে শীতে ফাটা পায়ের যত্ন নিন

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতের মৌসুমে বাড়ছে পা ফাটার সমস্যা? অনেকেই আছেন, যাদের সারা বছর কমবেশি পা ফাটে। তবে বাতাসে আর্দ্রতা কমলে যেন এই কষ্ট লাগামছাড়া হয়ে ওঠে। কর্মব্যস্ত জীবনে পায়ের যত্ন নেয়ার সময় হয়ে ওঠে না, অবহেলায় আরও বেড়ে যায় সমস্যা।

১) অ্যালোভেরা: ত্বকের নানা সমস্যা দূর করতেও দারুণ কার্যকর অ্যালো ভেরা। পা ফাটার সমস্যা রুখতে তাই ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। রাতে শোয়ার আগে চাইলে অ্যালোভেরার জেলের সঙ্গে মধু মিশিয়ে মেখে নিন পায়ে। তারপর মোজা পরে ঘুমিয়ে পরুন। নিয়ম করে এই পন্থা মেনে চললে পা ফাটার সমস্যা কমবে।

২) পেট্রোলিয়াম জেলি এবং লেবুর রস: লেবুর রসে এসিড রয়েছে। ত্বকের সংক্রমণ দূর করতে এই উপাদানের জবাব নেই। তবে শুধু লেবুর রস ব্যবহার করলে হবে না। পেট্রোলিয়াম জেলি ও লেবুর মিশ্রণ দিয়েই পায়ের পাতার মসৃণতা ফেরাতে পারেন। ১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি ও ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে রাখলে দিন কয়েকের মধ্যেই তফাৎ বুঝতে পারবেন।

৩) কলা: কলা কালো হয়ে গেলে বাড়িতে কেউ খেতে চান না! ফেলে না দিয়ে সেই কলাগুলি রূপচর্চার কাজে লাগাতে পারেন। দুটো কলা মিক্সিতে ঘুরিয়ে নিন। তারপর গোড়ালির ফাটা অংশে সেই মিশ্রণ লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রাখার পরে ভাল করে ধুয়ে নিন। সপ্তাহে দু’-তিন দিন প্যাক ব্যবহার করলেই সুফল পাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ