IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘরে খুব সহজেই তৈরি করুন জিলাপি পিঠা

ঘরে খুব সহজেই তৈরি করুন জিলাপি পিঠা

ধূমকেতু নিউজ ডেস্ক : শীত আসতেই ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়েছে। এখনই সময় বাহারি সব পিঠার স্বাদ নেওয়ার। তবে জিলাপি পিঠা খেয়েছেন কখনো?

দারুন স্বাদের এই পিঠা একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন এই পিঠা। রইলো রেসিপি-

উপকরণ

১. তরল দুধ ২ কাপ
২. সামান্য লবণ
৩. ঘি ২ টেবিল চামচ
৪. সুজি ১ কাপ
৫. ময়দা ১ টেবিল চামচ
৬. চিনি ২ কাপ
৭. পানি ২ কাপ
৮. এলাচ ৩-৪টি
৯. দারুচিনি ২-৩ টুকরো
১০. তেল পরমাণমতো।

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে দুধের সঙ্গে সামান্য লবণ ও ঘি ১ টেবিল চামচ মিশিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে অল্প অল্প করে সুজি দিয়ে দিন। ২-৩ মিনিট সেদ্ধ করে নামাতে হবে।

গরম থাকতেই সুজির সঙ্গে ১ টেবিল চামচ পরিমাণ ময়দা ও ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মেখে নরম ডো তৈরি করে নিন।

সুজির ডো শক্ত মনে হলে সামান্য তরল দুধ আর নরম মনে হলে সামান্য ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে তাতে চিনি, পানি, এলাচ ও দারুচিনি মিশিয়ে সিরা তৈরি করে নিতে হবে।

৩-৪ বার ফুটে উঠলেই চুলা থেকে সিরা নামিয়ে রাখুন। সিরা খুব বেশি ঘন হলে পিঠার মধ্যে ঢুকবে না। তাই পাতলা থাকতেই সিরা নামিয়ে নিন।

এবার অল্প করে ডো নিয়ে লম্বা দড়ির মতো করে বানিয়ে তা পেঁচিয়ে জিলাপির আকৃতি দিন। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিতে হবে।

সবগুলো জিলাপি তৈরি হয়ে গেলে গরম তেলে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে তুলতে হবে। এবার বড় ছড়ানো প্যানে/সার্ভিং ডিশে গরম সিরা নিয়ে তাতে ভেজে নেওয়া পিঠাগুলো ভিজিয়ে দিন।

অল্প সময় পর একবার পিঠাগুলো উল্টে দিয়ে সিরার মধ্যে পিঠাগুলো রেখে দিতে হবে ২/৩ ঘণ্টা। তাহলে পিঠাগুলো সিরায় ভিজে ফুলে নরম হয়ে যাবে।

এই পিঠা ভেজে নেওয়ার পর সিরায় না দিয়ে দুধে ভিজিয়েও খাওয়া যাবে। যার যেভাবে পছন্দ। সবশেষে পরিবেশন করুন সুস্বাদু জিলাপি পিঠা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ