IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা রাশিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সোমবার ভোর থেকে ভয়াবহ ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া।

ইউক্রেনের দাবি, ২০২৩ সালের দ্বিতীয় দিনে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা বাড়িয়েছে মস্কো। খবর রয়টার্সের।

নতুন বছরের প্রথম প্রহর থেকেই ইউক্রেনের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া।

তবে ইউক্রেনের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অনেক ড্রোন হামলা প্রতিহত করেছে।

এমন দৃশ্য দেখে ইউক্রেনীয়রা বারান্দা থেকে জয়ধ্বনি দেন। বিমান হামলার সাইরেন বেজে উঠলে কেউ কেউ চিৎকার করে বলেন, ইউক্রেনের বিজয়।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাতে বলেন, ইরানের তৈরি ৪৫টি শাহেদ ড্রোন ধ্বংস করেছেন আমাদের সেনারা। এসব ড্রোন ইউক্রেনে হামলার জন্য ব্যবহার করছে রুশ বাহিনী।

তিনি আরও বলেন, ড্রোন, মিসাইল কোনো কিছুই রুশ বাহিনীকে এ যুদ্ধে খুব একটা সাহায্য করবে না। কারণ আমরা ইউক্রেনীয়রা ঐক্যবদ্ধ। রাশিয়া শুধু ভয় পাচ্ছেন।

কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, রাজধানী ও অঞ্চলটিতে রাতে ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করে রুশ বাহিনী ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালায়।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news