IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘরেই তৈরি করুন পেরি পেরি চিকেন

ঘরেই তৈরি করুন পেরি পেরি চিকেন

ধূমকেতু নিউজ ডেস্ক : মুরগির মাংস দিয়ে তৈরি বিভিন্ন পদ সববয়সীদের কাছেই সমান জনপ্রিয়। বিশেস করে চিকেন ফ্রাই, চিলি চিকেন, বারবিকিউ চিকেন, চিকেন ললিপপ ইত্যাদি।

পেরি পেরি চিকেন খেতেও সবাই কমবেশি পছন্দ করেন। তবে এসব পদ সাধারণত রেস্টুরেন্ট থেকে কিনেই খান। তবে চাইলে ঘরেও তৈরি করা যায় পেরি পেরি চিকেন। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. মুরগির লেগ পিস ২-৩টি
২. লাল ক্যাপসিকাম ১টি
৩. পেঁয়াজ বড় ১টি
৪. আদা কুচি ১ টেবিল চামচ
৫. লবণ সামান্য
৬. চিনি ১ চা চামচ
৭. পাপরিকা ১ টেবিল চামচ
৮. চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ
৯. টমেটে সস ১ টেবিল চামচ
১০. রসুন কুচি বড় ১টি
১১. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ ও
১২. সয়াসস ১ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে মুরগির রান ধুয়ে পানি ঝরিয়ে চাকু দিয়ে একটু কেটে নিন। এবার বাকি উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা এই মসলার পেস্ট দিয়ে চিকেনের পিসগুলো ভালোভাবে মেখে রাখুন ১-২ ঘণ্টা।

চুলায় প্যান বসিয়ে তাতে অল্প তেল দিতে হবে। তেল গরম হলে তাতে মেরিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে ভেজে নিতে হবে। এরপর অল্প আঁচে ঢেকে রান্না করে নিন।

কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে উল্টে দিতে হবে। দু’পাশেই সমানভাবে ভাজা হলে ও একটু পোড়া পোড়া হলে চুলা থেকে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে পেরি পেরি চিকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ