IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে মুরসাল নাবিজাদা (৩২) নামে সাবেক এক নারী এমপিকে তার দেহরক্ষীসহ গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুবৃত্তের গুলিতে মুরসাল নাবিজাদার ভাই এবং আরেক দেহরক্ষীও গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির।

২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর যে কয়েকজন এমপি দেশটিতে অবস্থান করছিলেন, তিনি ছিলেন তাদের একজন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, নাবিজাদা ও তার এক দেহরক্ষী তার বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন।

তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে বা কারা হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

আফগানিস্তানের সাবেক পাশ্চাত্য-সমর্থিত সরকারের অন্যতম শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, তিনি নাবিজাদার মৃত্যুতে শোকাহত।

তিনি তাকে অত্যন্ত সাহসী ‘প্রতিনিধিত্বশীল ও জনগণের খাদেম’ হিসেবে অভিহিত করেন। তিনি আশা করেন, হত্যাকারীদের কঠোর শাস্তি হবে।

২০১৯ সালে কাবুলের এমপি নির্বাচিত হন নাবিজাদা। তিনি পার্লামেন্টের প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন। দেশ ছাড়ার সুযোগ পেলেও আফগানিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই নারী আইন প্রণেতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031