IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হাজী সেলিমের এলাকায় আরও শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাজী সেলিমের এলাকায় আরও শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধূমকেতু নিউজ ডেস্ক : বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।

সোমবার বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হয়। দ্বিতীয় দিনের মতো চলা এই অভিযানে দুপুর আড়াইটা পর্যন্ত আরও শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান চলবে। আজকের অভিযানে বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকা থেকে সোয়ারীঘাট পর্যন্ত নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী, সহকারী পরিচালক রেজাউল করিমসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা উপস্থিত আছেন।

ঘটনাস্থল থেকে আমাদের পুরান ঢাকা প্রতিনিধি জানান, আজ মিডফোর্ট হাসপাতালের পাশের বালুঘাট থেকে পশ্চিম দিকে প্রায় শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

এছাড়া হাজী সেলিমের ছত্রছায়ায় গড়ে উঠা বিভিন্ন ট্রান্সপোর্টের অফিস উচ্ছেদ করা হয়েছে।

তবে বিআইডব্লিটিএর জায়গায় অবৈধভাবে গড়ে তোলা হাজী সেলিমের ‘চান সরদার কোল্ড স্টোরেজ’ উচ্ছেদ করা হয়নি। ভেতরে কাঁচামাল থাকায় পরে এটি নিজেরাই ভেঙে ফেলবে বলে জানিয়েছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ।

ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী জানান, সকাল থেকে আমরা এ পর্যন্ত অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অভিযান এখনও চলছে।

হাজী সেলিমের কোল্ড স্টোরেজ না ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোল্ড স্টোরেজটির ভেতরে ব্যবসায়ীদের কাঁচামাল রয়েছে।উচ্ছেদ অভিযান চালালে সেগুলো নষ্ট হয়ে যাবে। তাই স্টোরেজ কর্তৃপক্ষে অনুরোধে সেটি ভাঙা হয়নি। তবে মালামাল সরানোর পর তারা নিজেরাই এটি ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত গতকাল রোববার ওয়াইজঘাট থেকে বাদামতলী এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। হাজী সেলিমের ঘনিষ্ঠরা বাদামতলী এলাকায় নদীর জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন। গতকালের অভিযানে ১৭০টি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এতে উদ্ধার হয় নদীতীরের অন্তত তিন একর জমি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31