IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
Home >> টপ নিউজ >> প্রবাস >> নির্বাচনে এরদোগানের ভূমিকম্প জন্য কতটা চ্যালেঞ্জ হবে

নির্বাচনে এরদোগানের ভূমিকম্প জন্য কতটা চ্যালেঞ্জ হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : অতীতের নির্বাচনগুলোতে ভূমিকম্প-বিধ্বস্ত দক্ষিণ-পূর্ব তুরস্কে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জন্য নির্ভরতার জায়গা ছিল। বিশেষ করে, সিগডেমটেপে এবং দক্ষিণ-পূর্ব তুরস্কের অন্যান্য গ্রাম ও শহর থেকে ভোটারদের শক্তিশালী সমর্থন পেয়েছে ক্ষমতাসীন এ কে পার্টি; কিন্তু সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্প এবং ধীরগতির উদ্ধার অভিযান কট্টর সমর্থনকেও অনিশ্চিত করে তুলেছে।

এর লক্ষণ দেখা যাচ্ছে এ কে পার্টির সাম্প্রতিক তৎপরতাতেও। বিষয়টি নিয়ে দলের নেতারা অধিকতর ও ক্রমবর্ধমানভাবে সচেতন হচ্ছেন, যাতে অতীতের সমর্থন ধরে রাখা যায়। মে মাসে নির্বাচনের আগে পুনর্গঠনের পরিকল্পনা ত্বরান্বিত করার কথা বলেছেন খোদ প্রেসিডেন্ট এরদোগান, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে তুরস্ক শাসন করছেন। আগামী নির্বাচনে তিনি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে সিগডেমটেপের একজন ট্রাক ড্রাইভার বলছেন, ‘এই পুরো গ্রামটি একে পার্টিকে ভোট দিয়েছে, যদিও কেউ জানে না কেন। তবে ভূমিকম্প অবশ্যই আমাদের মতামত পরিবর্তন করেছে, কারণ আমাদের এখানে অনেক দেরিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে, সেই সঙ্গে তাঁবুও এসেছে অনেক দেরিতে।’

এ অঞ্চলের ভোটাদের সমর্থন হারালে এরদোগান কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন- তা নির্ধারণ করা কঠিন। তাছাড়া বিরোধী পক্ষ শেষ পর্যন্ত এরদোগানকে চ্যালেঞ্জ করার জন্য পরিস্থিতিকে নিজেদের অনুকূলে রাখতে পারবে কিনা, সেটাও একটা দেখার বিষয়। কারণ বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মনে যে অস্থিরতা তৈরি হয়েছে, দ্রুত তার পরিবর্তন হতে পারে।

বিষয়টি নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গত সপ্তাহে কাহরামানমারাস, আদিয়ামান এবং গাজিয়ানটেপ প্রদেশের প্রায় ৩০ জন বাসিন্দার সাক্ষাৎকার নেয়। তাতে দেখা যায়, স্থানীয়দের রাজনৈতিক আনুগত্য (সমর্থন) স্থানান্তরিত হচ্ছে। এমনকি এক সময়ের কঠোর এরদোগান সমর্থকদের মধ্যেও পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।

কাহরামানমারাসের একজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলছেন, ‘আমার মন সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। আমাদের এখানে একেপি ছিল শ্বাস-প্রশ্বাসের মতো, কিন্তু এই ভূমিকম্প আমাদের সবকিছু বদলে দিয়েছে। লোকেরা জানে না তারা কী করছে।’

তুরস্কের আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিপর্যয় দেশটির ১১টি প্রদেশের শহরগুলোর পাশাপাশি গ্রামেও ব্যাপক ধ্বংসযজ্ঞ বয়ে এনেছে। ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৪৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অথচ এসব অঞ্চলকে এরদোগানের একে পার্টির রক্ষণশীল দুর্গ মনে করা হয়।

তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী, বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে রাজ্যগুলোর এক কোটি ৪০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়াসহ ক্ষয়ক্ষতি হয়েছে এক লাখ ৮৭ হাজার ভবনের।

রয়টার্স বলছে, তারা যে ৩০ জনের সাক্ষাৎকার নিয়েছে- সেটা ক্ষতিগ্রস্ত এই এক কোটি ৪০ লাখের বেশি মানুষের সামান্য একটি নমুনা মাত্র। এ থেকে অনুমান করা হচ্ছে, আগামী নির্বাচনে বেশিরভাগ গ্রামীণ এবং শ্রমিক শ্রেণির ভোটাররা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন।

তবে ২০০২ সাল থেকে ক্ষমতায় থাকা এ কে পার্টির নেতারা রয়টার্সকে বলেছেন, তারা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভোটারদের মধ্যে সৃষ্ট ক্ষোভ ও অসন্তুষ্টির বিষয়ে সচেতন আছেন। তবে সরকারের পক্ষ থেকে যে দ্রুত পুনর্গঠন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা এবং বিরোধী জোটের বিভ্রান্তি- এই দুইয়ের সমন্বয় তাদের বিজয় নিশ্চিত করবে বলে তারা আত্মবিশ্বাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31