IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমারে মঠে সেনাবাহিনীর হামলা, নিহত ৩০

মিয়ানমারে মঠে সেনাবাহিনীর হামলা, নিহত ৩০

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে দেশটির দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি মঠে ৩০ জনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগ করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী। শনিবার সেনারা নান নিন গ্রামে গোলাবর্ষণ করে বলে দাবি করেছে ক্যারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।

দুই বছর আগে এক অভ্যুত্থানে জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সামরিক ও সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সংখ্যক প্রাণঘাতী যুদ্ধ দেখা গেছে। রাজধানী নেপিদো এবং থাইল্যান্ডের সীমান্তবর্তী শান রাজ্যে কিছু ভয়াবহ লড়াই হয়েছে।

কেএনডিএফ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে গোলাগুলির পরে জান্তার বিমান বাহিনী এবং আর্টিলারি গ্রামে প্রবেশ করে। তারা মঠের ভেতর লুকিয়ে থাকা গ্রামবাসীকে হত্যা করে। এতে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক এবং তিনজন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।

স্থানীয় সংবাদপত্র কান্তরাওয়াদ্দি টাইমস কেএনডিএফ-এর একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, সেনাবাহিনী ভিক্ষুসহ সবাইকে মঠের সামনে সারবেঁধে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে।

কেএনডিএফ-এর একটি ভিডিওতে অন্তত ২০টি মৃতদেহ মঠের পাশে স্তূপ করা অবস্থায় দেখা গেছে, যার মধ্যে রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের কমলা রঙের পোশাক পরা মরদেহ।

মৃতদেহগুলোতে একাধিক গুলির আঘাতের চিহ্ন ছিল বলে মনে হচ্ছে। ভিডিওটিতে মঠের দেয়ালে বুলেটের ছিদ্র দেখা গেছে। আশেপাশের কিছু বিল্ডিং এবং বাড়িঘরও পুড়িয়ে দেয়া হয়েছে, যাকে কেএনডিএফ সেনাবাহিনীর আক্রমণ বলে অভিযোগ করেছে।

এসব ঘটনার বিশদ বিবরণ যাচাই করা কঠিন, তবে নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে আক্রমণের বর্বর প্রকৃতি মিয়ানমারের এই অংশে নতুন নয়। যেখানে অভ্যুত্থানের পর থেকে সামরিক জান্তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ দেখা গেছে।

মিয়ানমার গত কয়েক দশক ধরে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে, যা ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। এতে প্রায় দেড় মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ৪০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আট মিলিয়ন শিশু আর স্কুলে যাচ্ছে না এবং ১৫ মিলিয়ন লোক বিপজ্জনকভাবে খাদ্যের অভাবে রয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

পর্যবেক্ষণ গ্রুপ অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনারস অনুসারে, ভিন্নমতের বিরুদ্ধে জান্তার দমন অভিযানে দুই হাজার ৯০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ