IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফ্রিকার ২ হাজার কোটি ডলার মওকুফ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট

আফ্রিকার ২ হাজার কোটি ডলার মওকুফ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার একাধিক দেশের কাছে পাওনা দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ মওকুফ করে দিয়েছেন। সেই সঙ্গে আফ্রিকার সঙ্গে রাশিয়ার বাণিজ্য ক্রমাগত বাড়ছে বলেও জানিয়েছেন তিনি।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ‘মাল্টিপোলার বিশ্বে রাশিয়া-আফ্রিকা’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দিয়ে সোমবার এ ঘোষণা দেন রুশ নেতা।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পুতিন বলেন, ‘রাশিয়া আফ্রিকান রাষ্ট্রগুলোর ঋণ দুই হাজার কোটি ডলারের বেশি মাফ করে দিয়েছে।’

রুশ নেতা বলেন, রাশিয়া ও আফ্রিকার পারস্পরিক বাণিজ্যের টার্নওভার বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। গত বছরের শেষে তা প্রায় এক হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে।

সম্মেলনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দিয়ে পুতিন আরও বলেন, আর্থিক বন্দোবস্তে জাতীয় মুদ্রায় আরও জোরালো রূপান্তর এবং নতুন পরিবহন ও লজিস্টিক চেইন প্রতিষ্ঠা কাউন্টার ট্রেড টার্নওভারের বিকাশকে সহজতর করবে।

আফ্রিকা ও রাশিয়ার মধ্যে ২০২২ সালে বাণিজ্য ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে জানিয়ে রুশ নেতা বলেন, এটি যথেষ্ট নয়। আমরা জানি, এই বাণিজ্যের পরিমাণ সর্বোচ্চ সীমা থেকে বহুদূরে। ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রায় আমদানি রপ্তানি শুরু হলে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য আরও অনেক বেড়ে যাবে। এ ছাড়া ব্যাপক পরিবহন ও লজিস্টিক চেইন প্রতিষ্ঠা করাও সম্ভব হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930