IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> প্রতারণার অভিযোগে যা বললেন মডেল তাসনিয়া রহমান

প্রতারণার অভিযোগে যা বললেন মডেল তাসনিয়া রহমান

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনয়ের নতুন মুখ তাসনিয়া রহমান। কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে। নির্মাতা অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজে ছোট একটি চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন। এবার সেই নবাগতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কিছু গণমাধ্যমে এমন তথ্যই দেখা গেল।

বিত্তশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ট হয়ে তাদের ফাঁসিয়ে মামলা এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে বিলাসবহুল জীবনযাপন করে যাচ্ছেন তাসনিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে গুলশান থানায় করা সাধারণ ডায়েরির একটি অংশে ঐ প্রযোজক নেতা অভিযোগ করেছিলেন, তার সাবেক স্ত্রী অভিনয় করতে ইচ্ছুক তাসনিয়া নামের একটি মেয়েকে সিনেমার নায়িকা বানানোর আশ্বাস দিয়ে বিভিন্ন মহলে নিয়ে যান। দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার প্রতিবেদনে এমন একটি ইঙ্গিতপূর্ণ তথ্য আসার পর শোবিজ অঙ্গন বিশেষ করে এফডিসিতে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয় কে এই তাসনিয়া?

খোঁজ নিতে গিয়ে জানা গেল, সেই তাসনিয়া-ই অভিনয়ের নবাগত ‘তাসনিয়া রহমান’। গুগলে সার্চ করলেই তাসনিয়া রহমানের অসংখ্য ছবি চলে আসে। একই নামে থাকা একটি ফেসবুক প্রোফাইলেও তার বিভিন্নমুখি অভিব্যক্তিপূর্ণ অঙ্গভঙ্গি ও অনেক হোটেল রুমে অবস্থানের ছবি পাওয়া যায়।

ফেসবুকে তার নির্দিষ্ট পেশা উল্লেখ না থাকলেও তিনি নিজেকে মডেল ও চিত্রনায়িকা দাবি করেন। উল্লেখযোগ্য কোনো কাজ বা দৃশ্যমান আয় না থাকলেও ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায় তিনি অডি এবং মার্সেডিজের মতো বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়ান। যা বেশ প্রশ্নের জন্ম দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রযোজক আরও বলেন, ‘ও একজন প্রতারক। অনেককেই সে ফাঁসিয়েছে। অনেকটা সাইকোর মতো।’
কিছুদিন আগে এক মডেল-উপস্থাপিকার সঙ্গে নিজের কথোপকথন ফাঁস করেছিলেন তাসনিয়া। সেখান থেকে জানা যায়, আলোচিত-সমালোচিত এই উপস্থাপিকা তাসনিয়ার বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ তুলে লিখেছেন, ‘ক্লায়েন্টের সঙ্গে তোমার কলরেকর্ড আমার কাছে আছে। আমি জানি তুমি এগুলো করে ফ্যামিলি চালাও। কিন্তু আমার স্বামীর সঙ্গে কেনো? আমি জানি তুমি মাদকাসক্ত এবং আমার স্বামীর সঙ্গে কথা বলো।’ সেই অভিযোগ অস্বীকার না করে তাসনিয়া রহমান ওই উপস্থাপিকাকে বাংলাদেশে আসলে দেখে নেয়ার হুমকি দেন সোশ্যাল মিডিয়ায়।

এদিকে ফেসবুক কভারে তাসনিয়া যার সঙ্গে ছবি দিয়ে রেখেছেন তিনি একজন ব্যবসায়ী এবং এফবিসিসিআই এর সাবেক পরিচালক। তিনি বিবিহিত এবং দুই সন্তানের জনক। তিনিও তাসনিয়ার জালে ফেঁসেছিলেন। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে মোটা অংকের টাকা দাবি করেছিলেন এই বিতর্কিত মডেল-অভিনেত্রী। তবে আদালতে দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদনে ব্যাবসায়ী নির্দোষ প্রমাণিত হন। মামলায় জিততে না পেরে তাসনিয়া তাকে সামাজিকভাবে হেয় করতেই নিজের সঙ্গে তার ছবি ফেসবুকের কভারে ব্যবহার করছেন বলে ব্যবসায়ীর ঘনিষ্ট সূত্র দাবি করেছ। ওই ব্যবসায়ী এ বিষয়ে আইনি সহায়তা নেবেন বলেও জানা গেছে।

এখানেই শেষ নয়। আরও একটি অভিযোগ উঠেছে তাসনিয়ার বিরুদ্ধে। কয়েকবছর আগে তাসনিয়ার ভয়ে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন এক আইটি ব্যবসায়ী। কিছুদিন ওই ব্যবসায়ীর সঙ্গে একই বাসায় থেকেছিলেন তাসনিয়া। পরবর্তীতে বিবাহিত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগে মামলা করার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। নেগোসিয়েশনের নামে কিছুদিন সময় ক্ষেপণ করে ওই ব্যবসায়ী আমেরিকায় পাড়ি দেন বলে তার ঘনিষ্ট বন্ধু জানিয়েছেন।

সম্প্রতি অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে নতুন করে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমে জড়িয়ে তার স্ত্রীর কাছে ধরা পড়ার পর। ওই ব্যবসায়ীর স্ত্রী গণমাধ্যমে তাসনিয়ার বিরুদ্ধে নানা তথ্য প্রমাণ পাঠিয়ে জানান, তার স্বামীর সঙ্গে তাসনিয়া অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে পারবিবারিক চাপে তাকে ছাড়তে রাজি হন ওই ব্যবসায়ী। এতে ক্ষিপ্ত হয়ে তাসনিয়া তার কাছে মোটা অংকের টাকা চায়। অন্যথায় মিডিয়ার কাছে ওই ব্যবসায়ীর পরিচয় প্রকাশ করার হুমকি দেয়।

এদিকে এতসব অভিযোগর বিষয়ে তাসনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়গুলো নিয়ে তাসনিয়া রহমান বলেন, এসব অভিযোগ মিথ্যে। কেউ যদি প্রমাণ দেখাতে পারে কারও কাছ থেকে টাকা নিয়েছি তাহলে অভিযোগগুলো মাথা পেতে নেব। কারণ কেউ কোনো প্রমাণ দেখাতে পারব না যে কারো এক টাকা মেরে দিছি। আমি মুদি দোকানেও বাকি রাখি না, কারণ আল্লাহ না করুক যে কোনো সময় আমি মারা যেতে পারি। এভাবে যদি অভিযোগ করা হয় তাহলে আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31