IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুলপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটকনিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> কানের পানি সহজে বের করার উপায়

কানের পানি সহজে বের করার উপায়

ধূমকেতু নিউজ ডেস্ক : গোসলের সময় কানে পানি ঢুকে ঝামেলায় পড়েনি এমন মানুষের সংখ্যা কম। কানে পানি ঢুকা মানেই দিন-রাত্রি ভোঁ-ভোঁ শব্দ। যদি পানি না বের হয় তাহলে কিন্তু ঝামেলা বেশ বড়। হয়তো তখনই বোঝা যায় না, কিন্তু পড়ে গিয়ে ব্যথা, কান ভারী, কানে পুঁজ, রক্ত বেরনো ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তাই বলা যায়, কানে পানি ঢুকে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়।

প্রথমেই যা করবেন

নিশ্বাস-প্রশ্বাসের মাধ্যমে জল বের করতে হবে। একটা লম্বা শ্বাস নিয়ে আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে নিশ্বাস ফেলার চেষ্টা করুন। কান থেকে আপনিই পানি বেরিয়ে যাবে।

চুইংগাম খান। খাবার চিবনোর সময় যে মুভমেন্ট তৈরি হয়, সেটা বন্ধ কান খুলতে সহায়ক।

গ্র্যাভিটিকে কাজে লাগানো যায়। যে কানে পানি ঢুকেছে, সেই দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপরে এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা পানি বেরিয়ে গেছে। এভাবে বেশ কয়েকবার করুন। পানি বের হয়ে কান বন্ধ হওয়ার সমস্যা দূর হবে।

এরপরও সমস্যা হতে পারে

কানে পানি ঢুকে তা বেরিয়ে গেলেও সেই জল থেকে কানের ভিতরে এক ধরনের ফাংগাল ইনফেকশন হয়, যাকে অটোমাইকোসিস বলে। ঠান্ডা লাগলে, সর্দি বা অ্যালার্জি থেকে অনেক সময় নাক ও কানের পিছনদিকে সংযোগস্থলের ইউস্টেশিয়ান টিউবে হাওয়া চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কানের পর্দার ভিতরে থাকা কিছু তরল বেরোতে থাকে। যার ফলে অনেকের মাথা নাড়লেই কানের মধ্যে সবসময় জল রয়েছে বলে মনে হয়। নেসোফেরিংসে ক্যানসার হলেও এক কানে জল ঢোকার মতো অনুভূতি হয়

কারণ বুঝে চিকিৎসা

সাধারণত পানি ঢুকলে তা বেরিয়ে যায়। কিন্তু কারও যদি অনবরত জল বেরোনোর অনুভূতি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। পাশাপাশি রোগীর শ্রবণশক্তি কমে যাচ্ছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রয়োজন মতো টেস্ট করে তারপর যথাযথ চিকিৎসা দরকার। তাই পানি ঢুকেছে এটা ভেবে দীর্ঘদিন বসে থাকলে কিন্তু বিপদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ