IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯
Home >> টপ নিউজ >> বিনোদন >> রেইনবো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫ সিনেমা

রেইনবো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫ সিনেমা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিভিন্ন দেশের নান্দনিক চলচ্চিত্র নিয়ে লন্ডনে শুরু হচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। আগামী ২৮ মে পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডের জেনেসিস সিনেমা হলে রেইনবো সোসাইটি আয়োজিত এই উৎসবের উদ্বোধন করা হবে। উৎসব চলবে ৪ জুন পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশের পাঁচটি সিনেমা প্রদর্শিত হবে। এগুলো হলো বিউটি সার্কাস, সাঁতাও, দামাল, পাপপুণ্য ও জেকে-১৯৭১।

আট দিনের এই উৎসবে বাংলাদেশ, ভারত, ইরান, পাকিস্তান, কাজাখস্তান, চীনসহ বিভিন্ন দেশের মোট ৪৫টি সিনেমা প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে কলকাতার বাংলা সিনেমা ‘ বেঁচে থাকার গান’। এরপর ২৯ মে থেকে ৩ জুন পর্যন্ত পূর্ব লন্ডনের হ্যানবারি স্ট্রিটের ব্রাডি আর্ট সেন্টারে প্রতিদিন দুটি করে সিনেমা প্রদর্শিত হবে।

২৯ মে বাংলাদেশের ‘বিউটি সার্কাস’, ৩০ মে ‘সাঁতাও’, ৩১ মে ‘দামাল’, ৩ জুন ‘পাপপুণ্য’ ও সমাপনী দিনে ইলফোর্ডের ক্যানেথ মোর থিয়েটারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছায়াছবি ‘ জেকে ১৯৭১’ প্রদর্শিত হবে। ৪ জুন উৎসবের সমাপনী দিনে ইলফোর্ডের কেনেথ মোর থিয়েটারে বিকাল তিনটায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শিত সিনেমার ওপর পুরস্কার দেওয়া হবে।

বেস্ট ফিল্ম ফিচার, বেস্ট ফিল্ম ডকুমেন্টারি, বেস্ট ডিরেক্টর, বেস্ট ফিল্ম ফর হিউম্যানিটি, স্পেশাল জুরি মেনশন, বেস্ট ডিরেক্টর (স্বল্পদৈর্ঘ্য), বেস্ট স্টোরি (স্বল্পদৈর্ঘ্য) ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বিজয়ীদের মনোনীত করবে জুরি বোর্ড। এবারের উৎসবে জুরি বোর্ডে আছেন রবার্ট ফিলিপস, জয়শ্রী কবীর, পুলক গুপ্ত, সৈয়দ আনাস পাশা, ড. জাকি রেজোয়ানা, সাদেক আহমেদ চৌধুরী, সৈয়দ মুকিব আহমেদ ও নাদিয়া আলী।

উৎসবের বাইরে অনলাইনেও www.rainbowfilmssociety.com-এ বেশ কয়েকটি সিনেমা দেখা যাবে। এগুলো হলো ভারতীয় বাংলা সিনেমা ‘অভিযান’, ‘অপরাজিতা’, ‘বল্লভপুরের রূপকথা’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কর্ণ সুবর্ণের গুপ্তধন’, ‘দ্য একেন’ এবং তামিল সিনেমা ‘গাগরি’।

উৎসবে শুধু নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘ওমেন ইন ফিল্ম’ কর্মশালা। ৩ জুন দিনব্যাপী এই কর্মশালায় অভিনয়, পরিচালনা এবং সম্পাদনাসহ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে। এই কর্মশালায় অংশ নিতে চাইলে [email protected]এ ইমেইল অথবা ০৭৯৫৬৯২৪২৪৬ নম্বরে যোগাযোগ করতে হবে।

রেইনবো ফিল্ম সোসাইটির কর্ণধার মোস্তফা কামালের উদ্যোগে ২০০০ সালে লন্ডনে প্রথম অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসব। এরপর থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে এই চলচ্চিত্র উৎসব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31