IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> নতুন প্রেমে শ্রাবন্তী

নতুন প্রেমে শ্রাবন্তী

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে হরহামেশাই আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিশেষ করে তার প্রেম, সংসার, বিচ্ছেদের খবর নিয়মিত সংবাদের শিরোনাম হয়।

আলোচনায় থাকা এ অভিনেত্রী ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন। ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। দুই বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন মডেল কৃষেণ ব্রজকে। ২০১৯ সালের জানুয়ারিতে সে সংসারও ভেঙে যায়। একই বছরের ১৯ জুন শ্রাবন্তী বিয়ে করেন জিম ট্রেনার রোশন সিংকে। ২০২০ সালে আলাদা হয়ে যান তারা।

বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই তার সংসার। শোনা যাচ্ছে আবারও ‘সম্পর্কে’ জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গুঞ্জনটা এর আগেও শোনা গিয়েছিল। কিন্তু দুজনেই ‘স্রেফ বন্ধু’ ও ‘পেশাদার সম্পর্ক’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার তাদের ঘনিষ্ঠ মহল থেকেই মিলল সিলমোহর। সত্যিই তারা সম্পর্কে জড়িয়েছেন। আর শিগগির সেটা প্রকাশ্যেও আনবেন।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শ্রাবন্তী বর্তমানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘অভিযাত্রিক’-এর পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে প্রেম করছেন। শুভ্রজিতের পরবর্তী ছবি ‘দেবী চৌধুরাণী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। এই ডিসেম্বরেই সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। অবশ্য বেশ কিছুদিন ধরেই কলকাতার বিনোদনজগতে গুঞ্জন, শ্রাবন্তী আর ‘দেবী চৌধুরাণী’ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রর মধ্যে প্রেম চলছে! এখনো এ বিষয়ে কোনো কথা না বললেও খুব শিগগির নাকি শ্রাবন্তী ও শুভ্রজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বদলে ফেলবেন স্ট্যাটাস।

শ্রাবন্তী-শুভ্রজিতের সম্পর্কের সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুই শিল্পী। যত দিন চলচ্চিত্র উৎসব চলেছে, তত দিনই তাঁরা একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। কলকাতায় ফিরে আসার পর জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরাণী’ তৈরি করছেন শুভ্রজিৎ। হইচই করে ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। শ্রাবন্তীর বিপরীতে নায়কের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এর আগে গত বছর ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপে ঘুরতে যাওয়া, হিরের আংটি উপহার দেয়াসহ বেশ কিছু বিষয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী।

অবশ্য সে সময় শ্রাবন্তী জানিয়েছিলেন, অভিরূপের সঙ্গে তিনি প্রেম করছেন না, বরং তাঁরা ‘বিশেষ বন্ধু’। অভিরূপ সব সময় তাঁর পাশে থাকেন বলেও জানান শ্রাবন্তী। শুধু তা-ই নয়, অভিরূপের ভালো দিক সম্পর্কেও জানান শ্রাবন্তী।

তিনি বলেন, ‘অভিরূপ মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের খেয়াল রাখে। বন্ধু হিসেবেও এমন একজন, যার কাছে মনের কথা খুলে বলা যায়।’ অভিরূপের কোন বিষয়টি খারাপ লাগে, সেটাও জানান শ্রাবন্তী। বলেন, ‘জিম করতে বললেও করে না, যেটা আমার খারাপ লাগে।’ তবে সে সম্পর্ক কত দূর এগিয়েছে, এ বিষয়ে পরে আর কিছু শোনা যায়নি।

শ্রাবন্তী সর্বশেষ কাজ করেছেন ‘আমি আমার মতো’ নামের একটি ছবিতে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এতে শ্রাবন্তীর সঙ্গে আছেন জীতু কমল। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31