IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজায় নিহত বেড়ে ২১ হাজার

গাজায় নিহত বেড়ে ২১ হাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : বহুমুখী যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। গাজা ছাড়াও লেবানন, সিরিয়াসহ ৭টি ফ্রন্ট থেকে চলছে হামলা। বাড়ছে আঞ্চলিক উত্তেজনা। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। একইসঙ্গে হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধ আরও অনেক মাস চলতে পারে বলে সতর্ক করেছে দেশটি। গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৪০ ফিলিস্তিনি। নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজারে পৌঁছেছে।

গাজায় আড়াই মাসের বেশি সময় ধরে হামাসের বিরুদ্ধে চলমান ইসরায়েলের যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে ফিলিস্তিনের বাইরে। লেবানন সীমান্তে শুরু থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চলছে। জবাবে পাল্টা হামলাও চালিয়েছে ইসরায়েল।

এরপর মিশর সীমান্তে ও লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গেও বিরোধে জড়িয়েছে জায়নবাদীরা। একই সময়ে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তা নিহতের ঘটনায় উত্তেজনা বাড়ে। ইরাকেও হিজবুল্লাহ গোষ্ঠির সঙ্গে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা চলছে।

এ অবস্থায় খোদ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সংসদে দেয়া ভাষণে বলেন, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও ইরানসহ ৭টি ফ্রন্ট থেকে হামলার শিকার ইসরায়েল। এরইমধ্যে ৬টি ফ্রন্টে পাল্টা হামলা চালানোর কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে, সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি সেনাপ্রধান বলেন, চলমান যুদ্ধের অলৌকিক কোনো সমাধান নেই। জানান, হামাসকে নির্মূলে দীর্ঘমেয়াদী হবে যুদ্ধ।

গাজায় গেল ২৪ ঘণ্টায় অন্তত ১শ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে আড়াইশ’র বেশি ফিলিস্তিনি।

জাতিসংঘের তথ্য মতে, গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৮ লাখের বেশি এখন বাস্তুচ্যুত।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31