IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনে কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

চীনে কারখানায় বিস্ফোরণ, নিহত ৮


ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।

শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাংহাই থেকে ১৮০ কিলোমিটার (১১১ মাইল) উত্তর-পশ্চিমের চাংঝো শহরের একটি ধাতব পণ্য কারখানার ওয়ার্কশপে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত ৩টা ৩৮ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, শেনরং মেটাল টেকনোলজি লিমিটেডের প্রোডাকশন ওয়ার্কশপে বিস্ফোরণে আটজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।

কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। চীনে শিল্প কারখানাগুলো দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে নিরাপত্তা বিধি ঠিকভাবে পালন না করায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এর আগে গত বছরের মে মাসে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের লিয়াওচেং শহরে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরির কারখানায় বিস্ফোরণে নয়জন নিহত হন। এছাড়া গত বছরের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি কারখানায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

এদিকে চীনের একটি স্কুল ডরমেটরিতে আগুন লেগে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির হেনান প্রদেশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ১১টায় হেনানের ইয়ানশানপু গ্রামের ইংচাই স্কুলে আগুন লাগার ঘটনা স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগে জানানো হয়। সংবাদমাধ্যমটি ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31