IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘বিয়ের নিউজের চাপ ঢাকল আমাকে দিয়ে, কত বড় নেমকহারাম’

‘বিয়ের নিউজের চাপ ঢাকল আমাকে দিয়ে, কত বড় নেমকহারাম’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার তারকা শরীফুল রাজ-পরীমনির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হয়ে গেল। সন্তান পুণ্য বড় হচ্ছে মায়ের কাছে। অন্যদিকে, বিচ্ছেদের পর থেকেই রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ তাদের। দীর্ঘদিন এমনটাই ছিল, তবে কয়েক দিন আগেই তারা খবরের শিরোনাম হয়েছেন এভাবে—‘পরীর বাসায় রাজ, খাওয়া-দাওয়া করেছেন একসঙ্গে’।

জানা যায়, সম্প্রতি পরীর বাসায় গিয়েছিলেন রাজ। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও।

ঢালিউডে যখন এই আলোচনা সবার মুখে মুখে, তখন হঠাৎ আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি স্ট্যাটাস নিয়ে দানা বেঁধেছে রহস্য।

নায়িকা লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’

সামাজিকমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পরীমনির এই পোস্ট। অনেকে জানতে চাইছেন— ‘কাকে বাসার দারোয়ানই ঢুকতে দিবে না’ কিংবা ‘কে খাইলো তোমার রান্না স্বপ্নে?’

এমন এক প্রশ্নের উত্তরে পরীমনি বলেছেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকল আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!’

তবে নায়িকার পোস্টে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না থাকলেও নেটিজেনদের বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না যে সাবেক স্বামী রাজকে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন তিনি।

মূলত সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরীর বাসায় যাতায়াত করেছেন রাজ। এ কথা স্বীকার করে নায়িকা বলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য সে (রাজ) বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’

প্রসঙ্গত, বর্তমানে পরীমনি ব্যস্ত রয়েছেন নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের কাজ। ক’দিনের মধ্যেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই’র জন্য নির্মিত হচ্ছে এটি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31