IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লোকালয়ে দলছুট বন্যহাতি, আক্রমণে বৃদ্ধা আহত

লোকালয়ে দলছুট বন্যহাতি, আক্রমণে বৃদ্ধা আহত

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে নেমে এসেছে দলছুট একটি বন্যহাতি। হাতিটি ভোরে খাবারের সন্ধানে এলেও সকালে মানুষের নজরে আসে। দলছুট হাতিটি এদিক সেদিক ছুটতে থাকে।

উৎসুক মানুষ হাতিটির পিছু নেয়। এদিকে হাতির আক্রমণে মর্তুজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার ভোরে বিএমচর ইউনিয়নের বাঁশখাইল্লাপাড়ার লোকালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদীন জানান, দলছুট বন্যহাতিটি ভোর থেকে এ গ্রাম থেকে ওই গ্রামে ছুটে চলে। আর হাতির পিছু নেয় উৎসুক জনতা। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে।

এদিকে বন্যহাতি লোকালয়ে নেমে আসার খবর পেয়ে বনবিভাগ, সাফারি পার্ক কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে হাতিটিকে নির্দিষ্ট আবাসস্থলে ফেরানোর তৎপরতা শুরু করেন।

এ ব্যাপারে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে এসে দলছুট হয়। হাতিটিকে নির্দিষ্ট আবাসে ফেরাতে এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পহরচাঁদা পাহাড়ে পৌঁছে দেয়া হয়।

চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী ধারণা করছেন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে দলবদ্ধ হাতি ধান খেতে চলে আসে লোকালয়ে। ভোর হওয়ার আগে অন্য হাতিগুলো নির্দিষ্ট আবাসে ফিরে গেলেও দলছুট হয় ওই হাতিটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31