IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> করোনার চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলো ডাকাতি করছে

করোনার চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলো ডাকাতি করছে

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলো বিলের নামে ডাকাতি করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা নিয়ে ছায়া সংসদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘করোনার চিকিৎসায় আকাশচুম্বী খরচ হচ্ছে। ১ হাজার লিটার অক্সিজেনের দাম মাত্র ৭০ টাকা হলেও কোনো কোনো হাসপাতাল ১৫-২০ হাজার টাকা আদায় করছে। বিভিন্ন রকম পরীক্ষার নামে ডাক্তাররা কমিশন নিয়ে থাকেন। এজন্য ৪২০ ধারায় মামলা হতে পারে। চিকিৎসার নামে যা চলছে তা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয়ে সহজেই চিকিৎসা নিতে পারেন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে করোনার ভ্যাকসিন কেনার যে চুক্তি করা হয়েছে তা যদি সরকারি নিজস্ব ওষুধ কোম্পানির মাধ্যমে করতো তাহলে প্রতি ভ্যাকসিনে ২ ডলার আরও খরচ কম হতো। গণস্বাস্থ্য সর্বপ্রথম করোনা চিকিৎসায় এন্টিজেন টেস্ট প্রবর্তনের চেষ্টা করেছিল। সরকারের অনুমতির অভাবে সেটা বাস্তবায়ন হয়নি। গ্লোব বায়োটেকের টিকাকেও সরকারের প্রমোট করা প্রয়োজন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। কিন্তু ভ্রাম্যমাণ আদালত বা জরিমানা করে তা সম্ভব নয়। পাবলিক সার্ভিস প্রণোদনা হিসেবে সকলকে মাস্ক বিতরণ করা জরুরি।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘করোনার এই মহামারির ক্রান্তিকালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তাবাহিনীসহ গণমাধ্যম কর্মীরা মৃত্যুকে ভয় না পেয়ে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে ১১৫ জন ডাক্তারসহ বহু সাংবাদিক, নিরাপত্তাকর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গণমাধ্যমগুলো করোনার ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সচেতন করছে ও স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। কিন্তু সেভাবে তাদের কথা কেউ ভাবছে না। করোনাকালীন সময়ে কর্মরত সাংবাদিকদের জরুরি চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল এবং প্রণোদনা হিসেবে বিশেষ ঝুঁকি ভাতা দেওয়া আবশ্যক। একই সঙ্গে গণমাধ্যমে কর্মরতদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের আওতায় আনা উচিত।’

প্রতিযোগিতায় সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে দলগুলোকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, আবুল বশির খান এফসিএমএ, সাংবাদিক জিনিয়া কবির সূচনা, সাংবাদিক ফাল্গুনী রশীদ ও অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31