IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে ৪টি পরিষদের চেয়ারম্যানলাপত্তা, সেবা বঞ্চিত জনসাধারন

চারঘাটে ৪টি পরিষদের চেয়ারম্যানলাপত্তা, সেবা বঞ্চিত জনসাধারন

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : ছাত্র-জনতার গনঅভ্যান্থানে ৫ আগষ্ট স্বৈরশাষক শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে রাজশাহীর চারঘাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাপাত্তা। এতে করে পরিষদের কার্য্যক্রমে ভাটা পড়েছে। সেবা বঞ্চিত হচ্ছেন জনসাধারন। তবে আত্মগোপনে থাকা ৪টি পরিষদের সচিবদের দাবি চেয়ারম্যানরা অনুপস্থিত থাকায় পরিষদের কার্য্যক্রম চলামান রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছেন উপজেলা প্রশাসন। জরুরী কাগজপত্রের স্বাক্ষরসহ জরুরী কাজে প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করের তা সমাধান করা হচ্ছে। এতে কিছুটা হলেও সেবা পাচ্ছেন জনসাধারন। তবে এলাকাবাসীর অভিযোগ পরিষদে চেয়ারম্যান না আসায় ভোগান্তিতে পড়ছেন সাধারন মানুষ।

জানা যায়, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যান্থানের পর স্বৈশারষক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে রাজশাহীর চারঘাট উপজেলার ৪টি পরিষদের চেয়ারম্যান চলে যান আত্মগোপনে। তারা হলেন, উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, ভায়ালক্ষিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ ও সরদহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামাস মধু এবং শলুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম। অভিযোগ রয়েছে এই ৪জন ইউপি চেয়ারম্যান ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক চারঘাট-বাঘার এমপি আলহাজ্ব শাহরিয়ার আলমের একান্ত আস্থাভাজন। ফলে শাহরিয়ার আলমের আত্মগোপনের পাশাপাশি তারাও রয়েছেন আত্মগোপনে। জনরোষের হাত থেকে বাচতে তারা আত্মগোপনে আছেন বলে দাবি করেন নাম প্রকাশে আওয়ামীলীগের একাধিক সিনিয়র নেতৃবৃন্দ। আর আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদ গুলোতে দেখা দিয়েছে অচালাবস্থা। জরুরী ভিত্তিতে জননিবন্ধন, নগরিকত্ত¡সহ বিভিন্ন কাজে পরিষদে গিয়ে দেখা মিলছে না চেয়ারম্যানদের। এতে জনসাধারণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ দিকে পরিষদে না আসায় দুটি পরিষদের প্যানেল চেয়ারম্যান ও দুটি পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে পরিষদের কার্যক্রম চলামান রয়েছে বলে দাবি পরিষদের সচিবদের।

এ বিষয়ে চারঘাট সদর ইউনিয়ন পরিষদের সচিব রাফি আহম্দে বলেন, পরিষদের চেয়ারম্যান না থাকলে একটু জটিলতা হবেই। তবে চারঘাট সদর ইউপিতে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন। জরুরী প্রয়োজনে ভুমি অফিসে গিয়ে স্যারের সঙ্গে দেখা করে পরিষদের কার্য্যক্রম চলামান রাখছি। এতে জনসাধারনের কিছুটা অসুবিধা তো হচ্ছেই। এমন দাবি অধিকাংশ পরিষদের সচিবদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, পরিষদের স্বাভাবিক কার্য্যক্রম চলমান রাখতে দুটি পরিষদের প্যানেল চেয়ারম্যান ও দুটি পরিষদ আমি এবং এ্যাসিল্যান্ড দায়িত্ব পালন করছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31