IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ সদস্যদের বিক্ষোভ

ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ সদস্যদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : সারাদেশের ইউপি সদস্যদের অপসারনের সিন্ধান্ত নেওয়ার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষরেদ সদস্যদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত (১৬ অক্টোবর) বুধবার সকাল ১১টায় ৭টি ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহনে উপজেলার নিমতলা মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহর প্রদক্ষিন করে নিমতলা মোড়ে মানববন্ধনে রুপ নেয়।

মানববন্ধনে বক্তরা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, অন্তর্বতীকালীন সরকারে উপদেষ্টা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের অপসারনের কথা চিন্তা করছেন। কিন্তু ওনারা ভেবে দেখছেন না যে দেশের সকল পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারন করায় কিধরনের অসুবিধায় পড়তে হয়েছে। দেশের সব পৌরসভার সকল কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। জন্ম নিবন্ধন, ওয়ারিশান সনদ, মৃত সনদসহ নানামূখী পৌরসভা সুবিধা নিতে আসা জনগন ব্যাপক হয়রানির স্বীকার হচ্ছে। এমন সিদ্ধান্ত ইউনিয়ন পরিষদের সদস্যদের উপরে নেওয়া হলে তা আরো বেশি ক্ষতির কারন হয়ে দাড়াবে বলে আমরা মনে করি। আমরা আরও জানতে পেরেছি যে, আমাদের স্থলে বিদ্যালয়ের শিক্ষকদেরকে দ্বায়িত্ব দেওয়া হবে। এমনটা হলে বিদ্যালয়ের শিক্ষার মান কমে যাবে। এমনিতেই নানামুখি কার্যক্রমে সম্পৃক্ত থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষার মান আগের তুলনায় কমে গেছে। এতেকরে কোমলমতি শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাছাড়া শিক্ষকগণ স্থানীয় এলাকাবাসী না হওয়ায় তাদেরকে সহজে ওয়ার্ডবাসী কাছে পাবে না। এতে করে তারাও পৌরসভার মতো জন্ম নিবন্ধন, ওয়ারিশান সনদ, মৃত সনদ নিতে এসে হয়রানীর স্বীকার হবেন। এসময় ৭টি ইউনিয়নের ৮৪ জন ইউপি মেম্বার গন উপস্থিত ছিলেন। বিক্ষোভ ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

তাই আজ আমরা মানববন্ধনে মাধ্যমে দাবি করছি যে, বিষয়টি বিবেচনা পুর্বক ইউনিয়ন পরিষদের সদস্যদের অপসারন না করে ভিন্ন পন্থায় সংস্কারের মধ্যদিয়ে তৃনমুল পর্যায়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করার হউক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news