IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> স্বামীর পরিচয় জানালেন অভিনেত্রী সুজানা

স্বামীর পরিচয় জানালেন অভিনেত্রী সুজানা

ধূমকেতু নিউজ ডেস্ক : এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। এখন আর পর্দায় তেমন দেখা যায় না তাকে। আবার আলোচনায় এলেন তার বিয়ের খবর নিয়ে। গত ২৮ অক্টোবর হঠাৎ তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন শোবিজের একসময়ের ব্যস্ততম মডেল-অভিনেত্রী সুজানা জাফর।

যদিও পর্দা থেকে এখন দূরেই রয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে বিয়ের খবর জানালেও দিনক্ষণ কিংবা স্বামীর নাম-পরিচয়ও উল্লেখ করেননি অভিনেত্রী। শুধু এটুকু বলেছিলেন, স্বপ্ন সত্যি হয়েছে।

অবশেষে নিজেই জানালেন বিয়ে নিয়ে সবকিছু। সুজানা জানালেন, তার বরের নাম সৈয়দ হক। তিনি দুবাইয়ের একজন ব্যবসায়ী। বেশ অনেক দিন হলো ধর্মে-কর্মে মন দিয়ে মিডিয়া থেকে বিদায় নিয়েছেন সুজানা। এমনকি অভিনয়ে আর ফেরার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে তার বেশির ভাগ সময় কাটে দুবাইয়ে। সেখানে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

গণমাধ্যমে স্বামী সম্পর্কে সুজানা বলেন, গত ২২ আগস্ট দুবাইয়ে পারিবারিক সম্মতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আমার স্বামীও দুবাই থাকেন, পেশায় একজন ব্যবসায়ী তিনি।

অভিনেত্রী আরও বলেন, গত সাত বছর ধরে স্বামী সৈয়দ হকের সঙ্গে আমার পরিচয়। আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না। তাই বিয়ের খবরটি তখন জানানোর মতো অবস্থা ছিল না। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার, তাই আমাদের দুই পরিবার অবগত।

তিনি বলেন, আমার ইচ্ছা ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবো। সে ইচ্ছাও ইতোমধ্যে আল্লাহ তাআলা পূরণ করেছেন। বিয়ের দুই দিন পর আমরা দুজনে ওমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন, আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই।

প্রসঙ্গত, ২০০৬ সালে রাজধানীর একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। এরপর তিন বছর প্রেমের পর ২০১৪ সালের ১ আগস্ট ঘরোয়া আয়োজনে গায়ক হৃদয় খানের সঙ্গে ঘর বাঁধে অভিনেত্রী। তবে বিয়ের সাত মাসের মাথায় তাদরে সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। অবশেষে দাম্পত্য জীবনের ইতি টানেন সুজানা-হৃদয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31