IMG-LOGO

সোমবার, ৩১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জোড়া স্বর্ণ নিয়ে ফিরলো রাজশাহীর মেয়ে মারিন আশরাফীরহনপুরে নজরুল সন্ধ্যাতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> শীতের আগেই চুল ঝরা কমান ঘরোয়া উপায়ে

শীতের আগেই চুল ঝরা কমান ঘরোয়া উপায়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতের সময়ে চুল পড়ার পরিমাণ বাড়ে; যা অস্বাভাবিক কিছু নয়। কারণ এই সময় আবহাওয়া অনেকটাই রুক্ষ হয়ে যায়। বাতাসে বাড়ে শুষ্কতার পরিমাণ। এ ছাড়াও শীতকালে বেশির ভাগ মানুষই গরম পানিতে গোসল করেন। গরম পানিতে গোসল করলে ত্বক শুষ্ক হয়ে যায়। সেই কারণেও কিন্তু চুল ঝরতে থাকে বেশি।

তবে মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে শুধু বাইরে থেকে যত্ন করলে হবে না। ভেতর থেকেও শরীরকে আর্দ্র রাখতে হবে। এটা একটি কারণ। শীতে চুল ঝরার নেপথ্যে এমন বেশ কিছু কারণ রয়েছে। তবে যে কারণেই চুল ঝরুক, সমাধানের পথ খুঁজতে হবে। শীতে চুল ঝরা কমাতে হাতের কাছে যে টোটকাগুলো রাখবেন-

আমলকি: শীতকালে তো বটেই, সারা বছরই আমলকি পাওয়া যায়। আমলকির রস খেতে ভালো না লাগলে প্রতিদিন ভাতের সঙ্গে একটি করে আমলকি সেদ্ধ খেতে পারেন। রাতে শোয়ার সময়ে ২ চামচ আমলকির রসের সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে মাথায় মেখে, পরের দিন শ্যাম্পু করে ফেলুন।

অ্যালোভেরা: দোকান থেকে অ্যালোভেরার রস কিনতে পারেন, আবার পাতা থেকে জেল বের করে তা মাথায় মেখে রেখেও দিতে পারেন। সপ্তাহে অন্তত ২ বার করতে পারলে ভালো ফল পাবেন। রোজ অ্যালোভেরার রস খেতে পারলেও কাজ দেবে।

জবা ফুল: নারকেল তেলের মধ্যে কিছুটা জবা ফুল নিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে এলে মাথায় মেখে সারা রাত রেখে দিন। পরের দিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে অন্তত কয়েক দিন এটি ব্যবহার করলে চুল রেশমের মতো হতে বাধ্য।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news