IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজপথে আতঙ্কের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল

রাজপথে আতঙ্কের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল

ধূমকেতু প্রতিবেদক : রাজপথে লড়াই সংগ্রামে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল প্রথমসারিতে থাকে উল্লেখ করে রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি ও পবা উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক কুতুব উদ্দিন বাদশা বলেছেন, “বিগত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনে আমাদের নেতাকর্মীরা শান্তিতে বাড়িতে থাকতে পারেনি। আওয়ামী লীগ এই দেশের জনগণের উপরে নিকৃষ্ট শাসন চালিয়েছে, আর তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে আমাদের ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।”

কাটাখালি পৌরসভা তাঁতী দলকে আরো বেগবান করার লক্ষে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় শুক্রবার (১ নভেম্বর) বিকেলে পবা উপজেলার কাটাখালি পৌরসভার কাপাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। তিনি বলেন, “আমরা লক্ষ্য করছি আমাদের বিএনপির ভিতরে কিছু লোক গ্রুপিং এর চেষ্টা চালাচ্ছে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা এখনো সাবধান হন। আমাদের নেতা অস্থির ভাই আমাদের যে নির্দেশনা দিবে আমরা সেই ভাবে চলবো।”

ক্লিন ইমেজধারীদের আগামীতে তাঁতীদলের কমেটি রাখা হবে উল্লেখ করে কুতুব উদ্দিন বাদশা বলেন, “আমরা সামনে যে কমেটি দিবো সেখানে হাইব্রিড কাউকে আমরা রাখবো না। আমরা ছবি যাচাই-বাছাই করে কমেটি দিবো। কমেটি দেওয়ার পরে যাতে আমরা শুনতে না পাই ওমুক নেতা আওয়ামী লীগের লিটনের সাথে ছবি আছে, আসাদের সাথে ছবি আছে, আয়েনের সাথে ছবি আছে। তাই আমরা যাকে কমেটিতে রাখবো তাকে হতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের একজন আদর্শ কর্মী।”

কাটাখালি পৌরসভা তাঁতীদলের আয়োজনে পৌরসভা তাঁতীদলের যুগ্ন আহব্বায়ক জমশেদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের সভাপতি মোশাররফ হোসেন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঈদ আলী, সাধারণ সম্পাদক মিলন শেখ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এইসময় পবা উপজেলার পারিলা ও কাটাখালি পৌরসভা তাঁতীদলের কমেটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31