IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Home >> টপ নিউজ >> কৃষি >> বস্তায় আদা চাষে সফলতা ফুলবাড়ীর বাবু

বস্তায় আদা চাষে সফলতা ফুলবাড়ীর বাবু

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা তরুন উদ্যোগক্তা সেকেন্দার আলী বাবু। পতিত জমিতে তার আদা চাষে সাফল্য অনেকের অনুপ্রেরনা হয়ে দাড়িয়েছে।

চার মাস আগে ইউটিউবে বস্তায় আদা চাষের ভিডিও দেখেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা কাটাবাড়ী গ্রামের সেকেন্দার আলী বাবু। পরে এ পদ্ধতিতে আদা চাষের উদ্যোগ নেন তিনি। ছাই,জৈব সার বালু মিশিয়ে মাটি তৈরী করে রাখা হয় বস্তায় প্রায় দুই লক্ষ টাকার বিনিয়গে বর্তমানে ৩ হাজার বস্তায় আদা চাষ করছেন তিনি। যা বিক্রি হতে পারে ৪ থেকে ৫ লক্ষ টাকায় । মাত্র তিন মাসের মধ্যে আদা হতে শুরু করেছে গাছগুলো গোড়ায়। বাবু‘র এই সাফল্যে খুশি তার পরিবার ও প্রতিবেশিরা। পতিত জমিতে আদা চাষের সাফল্য অনেকের কাছে অনুপ্রেরনা।

মো.সেকেন্দার আলী বাবু বলেন, এ পদ্ধতিতে আদা চাষে সীমিত খরচ ও অল্প শ্রম। প্রতি বস্তায় প্রায় দুই কেজি আদা পাওয়া যায়। সার বা কিটনাশক ব্যবহারও কম। আমি মনে করি আমরা আমাদের নিজেদের প্রয়োজনে বাসা-বাড়ীর পতিত জায়গায় এইভাবে আদা চাষ করতে পারি। এতে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে বানিজ্যিক ভাবে লাভবান হবো। আমার আদা চাষ দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন। আমি তাদের আগ্রহী হওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাকে উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দিয়ে থাকে। আমি তাদের পরামর্শে প্রাথমিক ভাবে আদা চাষ শুরু করেছি। লাভ হলে ভবিষ্যতে আরো ব্যাপক পরিমানে আদা চাষ করার চিন্তা করছি।

সেকেন্দার আলী বাবু‘র আদা চাষ দেখতে আসা পৌর এলাকার তেতুলিয়া গ্রামের মিলন মাস্টার বলেন, আমি ইউটিউবে আদা চাষ দেখেছি। বাস্তবে কেমন হয় তাই দেখতে আমি বাবু ভাইরে আদার বাগানে এসেছি। দেখে খুব ভালো লাগলো। আমিও আমার পতিত জায়গায় এমন আদা চাষ শুরু কবরো। এমন কথা বলেন,স্বজনপুকুর গ্রামের রজমান আলী, গৌরীপাড়া গ্রামের কুদ্দুস আলীসহ অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আখতার জানান, স্বল্প জায়গায় বস্তায় আদা চাষে করা যায়। তাছাড়া কম খরচ ও কম পরিশ্রম আদা চাষের সুবিধায় আমাদের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। বস্তায় আদা চাষের বিষয়ে আমাদের সাথে কৃষক পরামর্শ নিতে আসলে আমরা তাদের বিভিন্ন ভাবে সহযোগীতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। আসা করি এই পদ্ধতিতে গ্রাম থেকে শহরের সব বাসাড়ীতেই আদা চাষ হবে। এতে চাষি তার নিজের চাহিদা পুরনের পাশাপাশি দেশে আদার সংকট নিরসনে সহায়ক হিসাবে কাজ করবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031