IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> শুটিং ফ্লোরের দরজায় ধাক্কা খেয়ে আহত শাকিব খান

শুটিং ফ্লোরের দরজায় ধাক্কা খেয়ে আহত শাকিব খান

ধূমকেতু নিউজ ডেস্ক : শাকিব খান ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করছেন। এর মাঝেই দুর্ঘটনার খবর পাওয়া গেছে। জানা গেছে শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত পেয়ে আহত হয়েছেন এ অভিনেতা। চোখের ঠিক ওপরে এ আঘাত পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এ সিনেমার নির্মাতা মেহেদী হাসান।

মেহিদী হাসান জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। কিছু সময় তাকে বিশ্রামে থাকতে হবে।

‘বরবাদ’ সিনেমার শুটিং চলছে ভারতের মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে। সিনেমার নির্মাতা গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় টেস্ট করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। তাকে প্রয়োজনীয় সব ওষুধপত্র দেওয়া হয়েছে।’

শাকিব খান ‘বরবাদ’ শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন এ নায়ক। অন্যদিকে আসছে ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা। একসঙ্গে ২০টি দেশে এ মুক্তি পাবে বলে জানা গেছে। এটি দারুণ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন এ সিনেমার নির্মাতা অনন্য মামুন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31