IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহী মহানগর বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজশাহী মহানগর বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগররি ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম সরকার। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

সভাপতির বক্তব্যে ঈশা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ১৯৭৫ পরবর্তী সময়ে সিপাহী-জনতার আন্দোলনের মাধ্যমে জেল থেকে বের করেছিলেন। কারন সে সময়ে দেশের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছিলো। এই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে তুলে আনতে এবং দেশকে একটি সম্মান জনক অবস্থায় নিয়ে যেতে তাঁর খুব প্রয়োজন হয়ে পরে। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এরপর আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে আসার সুযোগ পান। খুনি হাসিনা দেশে এসেই ষড়যন্ত্র করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে।

তিনি আরো বলেন, খুনি হাসিনার বাবা যেমন দেশে বাকশাল কায়েম করে চরম অরাজকতা ও নির্যাতন এবং খুন, গুম চালিয়েছিলো তেমনি করে খুনি হাসিনাও এই সময়ে এসে নব্য বাকশাল কায়েম করে একটি রকম কাজ শুরু করেছিলো। দীর্ঘ পনের বছর ধরে দেশকে শোষন করে একটি তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। এই পনের বছরে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার নেতাকর্মীকে খুন, গুম ও নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা প্রদান করে কারাগারে রেখেছিলো।

শুধু তাইনয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমহানকে হত্যার উদ্দেশ্যে খুনি হাসিনা নির্মম নির্যাতন করিয়েছিলো। প্রায় আশিটির অধিক মামলা দিয়েছিলো। সেইসাথে অনেক মামলায় তাঁকে সাজা প্রদান করেছে স্বৈরাচার খুনি হাসিনা। তিনি এখন সুদুর লন্ডলে চিকিৎধীন আছেন। সেখান থেকে দলের হাল ধরেছেন বলে উল্লেখ করেন সভাপতি। ঈশা আরো বলেন, সাম্প্রতিক রাজশাহী বিএনপিকে নিয়ে ঘোর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র একটি মোহল নিজেদের ফাঁয়দা লুটতে চাচ্ছে। কিন্তু তাদের আশা কোনভাবেই সফল হবেনা। রাজশাহী মহানগর বিএনপি যথাসময়ে সমোচিত জবাব দেবে বলে উল্লেখ করেন তিনি। আর ঐ সকল ষড়যন্ত্রকারীদের থেকে দুরে থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুর হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, রাজশাহী বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, এডভোকেট রইসুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিকউদ্দিন, জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকুসুদর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31