IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সিকাণ্ডে’ গ্রেপ্তার ৩

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সিকাণ্ডে’ গ্রেপ্তার ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধেই মামলা করেছে পুলিশ।

গতকাল বুধবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এরপর রাতে তাদের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলা করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের সুমন মিয়া (২৪), রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মো. রাকিব (১৯) ও রাজশাহী নগরীর বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)।

বৃহস্পতিবার জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন জানিয়েছেন, বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমন মিয়ার সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সুমন জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন। পরে ডিবি পুলিশের একটি দল গিয়ে সুমনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে।

এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

তিনি আরও জানান, সুমন মিয়া শাজজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টায় আছেন। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। মামলা দায়েরের পর তিন আসামিকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31