IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বিএনপি কর্মীদের মারধরেরঅভিযোগে সংবাদ সম্মেলন

মান্দায় বিএনপি কর্মীদের মারধরেরঅভিযোগে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় একটি ইসলামী মাহফিলকে কেন্দ্র করে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে মারধরসহ বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আয়োজক কমিটির বিরুদ্ধে।

আজ রোববার দুপুরে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী মাহফিলের আয়োজক কমিটির বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। গত ২৭ নভেম্বর রাতে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের ডিপবাজার এলাকায় আয়োজিত মাহফিলে এ ঘটনা ঘটানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রসাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মতলেবুর রহমান।
বিএনপিনেতা মতলেবুর রহমান বলেন, প্রসাদপুর ইউনিয়নের ডিপবাজার এলাকায় বেশ কয়েক বছর ধরে ইসলামী মাহফিলের আয়োজন করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এবারে এলাকার সর্বস্তরের লোকজনকে সম্পৃক্ত না করেই কতিপয় ব্যক্তি যুব সমাজের ব্যানারে মাহফিলের আয়োজন করে। এতে এলাকার লোকজন দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে।

মতলেবুর রহমান আরও বলেন, এসব বিষয় নিয়ে গত ২৭ নভেম্বর বিকেলে ইউএনওর অফিস কক্ষে ইউএনও শাহ আলম মিয়া ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান উভয়পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করেন। সভায় একত্রে মাহফিল সমাপ্ত করার জন্য উভয়পক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় প্রশাসনের নির্দেশনায় মাহফিল চলাকালে রাত ৭টার দিকে একটি চায়ের ষ্টলে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় হামলাকারীদের মারধরে ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মতলেবুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক শাহ, কৃষকদলের সাবেক সহসভাপতি আব্দুল মান্নানসহ চারজন আহত হন। এদের মধ্যে যুবদলনেতা মানিক শাহকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
যুবদলনেতা মানিক শাহ অভিযোগ করে বলেন, ‘আমার অনুপস্থিতিতে আয়োজক কমিটির লোকজন বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হামলার শিকার আব্দুল মান্নানের বাড়িও ভাঙচুর করা হয়।’

মানিক শাহ আরও বলেন, চেয়ারম্যান আব্দুল মতিনকে প্রধান অতিথি না করায় মাহফিল ভÐুলের যে অভিযোগ আয়োজক কমিটি করেছে তা সঠিক নয়। চেয়ারম্যান মতিনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমন চক্রান্ত করা হয়েছে। বিষয়টি ভিন্নখাতে নিতে আয়োজক কমিটির ষড়যন্ত্রমুলক সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31