IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারার শুভডাঙ্গায় চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে পথসভা, ছিল না অন্য পক্ষ

বাগমারার শুভডাঙ্গায় চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে পথসভা, ছিল না অন্য পক্ষ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির দুই পক্ষ দোয়া মাহফিলের অনুষ্ঠান প্রশাসনের হস্তক্ষেপে হয়নি। এতে করে সংঘাত এড়ানো গেছে। একপক্ষ নির্দিষ্ট স্থান থেকে দূরে পথসভা করেছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন। চেয়ারম্যান মোশারফ হোসেনের কর্মসূচী পন্ড করতে একই স্থানে পাল্টা দোয়া মাহফিলের আয়োজন করে প্রচার চালান শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার। দিকে উভয় পক্ষের একই স্থানে মাহফিলের আয়োজন নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে উভয় পক্ষের একই স্থানে দোয়া মাহফিলের বিষয়টি প্রশাসনের নজরে আসে। থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এনিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। উভয় পক্ষ নির্দিষ্ট স্থানে দোয়া মাহফিল না করার সিদ্ধান্ত নেয়। শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে পথসভা না করে চেয়ারম্যানের নেতৃত্বে পূর্ব ঘোষিত সময়ে বাইগাছা সড়কের পাশে সংক্ষিপ্ত পথসভা করেন।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মাস্টার আজাহার আলী, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবীর, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সুমন রেজা, মিলন মন্ডল, মাস্টার আফজাল হোসেন, গোলাম মোস্তফা, জিয়াউর রহমান, বাচ্চু রহমান, ওয়ার্ড বিএনপি নেতা গিয়াস উদ্দীন, মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম, মহসিন আলী, ইউনিয়ন কৃষকদল নেতা আসাদুর রহমান, নাইমুল ইসলাম, মাস্টার হাবিবুর রহমান প্রমুখ।

তবে চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে পথসভা হলেও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টারের পক্ষ থেকে কোন অনুষ্ঠান হয়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31