IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*ত
Home >> টপ নিউজ >> কৃষি >> মহাদেবপুরে আলুর দরপতনে হতাশ কৃষক

মহাদেবপুরে আলুর দরপতনে হতাশ কৃষক

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অধিক লাভের আশায় আলু চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। বাজারে আলুর দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় লাভ তো দুরের কথা উৎপাদন খরচই উঠছেনা। মৌসুমের শুরুতেই আলুর এ দরপতনে হতাশ হয়ে পড়েছেন উপজেলার আলুচাষী কৃষকরা। মৌসুমের শুরুতে ১৪০০ থেকে ১৮০০ টাকা মণ দরে আলু বিক্রি হলেও বর্তমানে দরপতনে তা নেমে এসেছে ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকায়। গতকাল শুক্রবার উপজেলা সদরের আলুর পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, জাতভেদে প্রতিমণ আলু ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আলু বিক্রি করতে আসা সুলতানপুর গ্রামের কৃষক জয়ন্ত কুমার জানান, এ দামে আলু বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। তিনি বলেন আরো বলেন এ বছর প্রতি বিঘা জমিতে আলু চাষ করতে সার বীজ কীটনাশকসহ ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমান বাজারে আলু বিক্রি করে প্রতি বিঘায় পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এ হিসাবে দেখা যাচ্ছে প্রতি বিঘা জমিতে আলু চাষ করে ৫ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। সূত্র জানায়, অনেক কৃষক ঋণ নিয়ে বা বাঁকীতে আলু বীজ নিয়ে আলু চাষ করেছেন। এ ঋণ পরিশোধ করতে তারা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। গত বছর ব্যাপক হারে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় অধিক লাভের আশায় অনেক কৃষক এবার আলু চাষে ঝুঁকেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার ১ হাজার ৮শ ৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

তবে এই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে এবার আলুর আবাদ হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৪৩ হাজার ৬শ মেঃ টনঃ আলু উৎপাদন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, উপজেলা কৃষি অফিস থেকে আলু চাষে সব ধরণের সহযোগিতা প্রদান করা হয়েছে।

কৃষি অফিসের সহযোগিতা ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ফলনও ভালো হয়েছে, তবে এ দামে আলু বিক্রি করলে কৃষকের কিছুটা লোকসান হবে বলেও তিনি জানান।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930