IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭জানুয়ারি) রাত আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবুলের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ফখরুল হাসান বাবুল উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকট শব্দ শুনে লোকজন ঘটনাস্থলে গিয়ে বাড়ির গেটের সামনে ও বাড়ির ভেতরে বিস্ফোরিত ককটেল নিক্ষেপের স্থান দেখেছেন। বিএনপির দলীয় নেতা কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করে। তারা আওয়ামী লীগ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে উদ্দেশ্য করে শ্লোগান দেয়। বিএনপির অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদসহ নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

পুলিশ জানায়, ৩টা বিস্ফোরিত হয়েছে। ৬টা উদ্ধার করা হয়েছে। সেগুলো জর্দ্দার কৌটায় বিশেষ কায়দায় বাঁধানো ছিল। প্রাথমিকভাবে ককটেল সদৃশ বস্ত বলে ধারনা করা হয়েছে। তবে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর ককটের কিনা জানা যাবে।

বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি ও পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা জানান, খবর শুনে নেতা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ককটেল হামলা ও বিস্ফোরণের বিষয়টি দেখেছেন। তাৎক্ষনিক বিক্ষোভও করেছেন।

ফখরুল হাসান বাবুল জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবরশুনে বাড়িতে গিয়ে ককটেল ও পিস্তুলের গুলি ছোড়া হয়েছে বলে জানতে পারেন। তার দাবি,হত্যার উদ্দেশ্য আওয়ামীলীগের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। এ বিষযে মামরা করবেন বলে জানান তিনি। আওয়ামীলীগের স্থানীয় নেতাদের না পেয়ে বক্তব্য নেওয়া যায়নি। সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মেরাজের মুঠোফোনে যোগাযোগ করলেও বন্ধা পাওযা গেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)আফম আসাদুজ্জামান জানান, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় জর্দ্দার কৌটায় মোড়ানো ৬টা ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ৩টা বিস্ফোরিত হয়েছে। তাৎক্ষনিক হামরাকারিদের সনাক্ত করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31