IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের সন্মান করতেন : বাবুল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের সন্মান করতেন : বাবুল

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেছেন, গত ১৫ বছরে কৃষিকে বারোটা বাজাইছে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। অথচ এই কৃষিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাভবান পেশা হিসেবে গড়ে তুলেছিলন। তিনি কৃষিকে প্রাধান্য দিতেন। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের সন্মান করতেন, তাদের ভালোবাসতেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার মাতাজিহাট বাজারে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বাবুল বলেন, এদেশ কৃষকের, এদেশ কৃষকের দাঁড়ায় পরিচালিত হয়ে থাকে এবং আগামীতে কৃষকের দাঁড়ায় পরিচালিত হবে।

কেন্দ্রীয় এই নেতা এলাকার জনগণ ও কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, জিয়া পরিবারের হাত যদি আমার মাথায় থাকে আর আপনাদের ভালোবাসা যদি আমার প্রতি থাকে তাহলে আমি ধানের শিষ নিয়ে আপনাদের সামনে আসবো। আর আমি যদি কখনও এলাকার ক্ষমতা পাই, তাহলে কোন কৃষকের শস্য বিক্রি করতে কোন খাজনা দিতে হবেনা। সরকারি গোডাউনে কোন শস্য দিতে কোন ধর্ণা ধরতে হবে না।

তিনি দুর্নীতিবাজ ও মাস্তান নামধারী নেতাকর্মীদের উদ্দেশ্য করে হুশিয়ারী দিয়ে বলেন, কাউকে যদি দেখি সংখ্যালঘুদের সাথে কেউ খারাপ ব্যবহার করছে, কেউ যদি দখল বাণিজ্য করে, দুর্ণীতি করে কাউকে ছেড়ে কথা বলবো না। মা বোনদের উদ্দেশ্য তিনি বলেন, একটা মা দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তার সন্তানকে মানুষ করতে অনেক পরিশ্রম করতে হয়। তাই আপনারা আমার প্রতি দোয়া রাখবেন।

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রাইগাঁ ইউনিয়ন কৃষকদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। রাইগাঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি সানোয়ার হোসেন মানিক, থানা কৃষকদলের ছাত্র বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, রাইগাঁ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ফজলে হুদা বাবুল।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31