IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় লীজকৃত পুকুর থেকে মাছ লুটের অভিযোগ

বাগমারায় লীজকৃত পুকুর থেকে মাছ লুটের অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় লীজকৃত পুকুর থেকে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ৮টায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামে আমিনুল ইসলামের লীজকৃত একটি পুকুরের চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় বাগমারা থানায় ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পুকুর মালিক আমিনুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে সহকারি কমিশনার (ভ‚মি) দপ্তর থেকে চাঁইপাড়া গ্রামের একটি সরকারি পুকুর লীজ গ্রহণ করে। লীগ নেয়ার পর থেকে মাছের চাষ করে আসছেন আমিনুল ইসলাম।

আমিনুল ইসলামের সেই পুকুরে জোরপূর্বক ক্যাডার বাহিনী নিয়ে মাছ লুট করে নিয়ে যায় শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা। মাছ লুটের ঘটনায় মকবুল হোসেন মৃধা সহ জাকির হোসেন, নাজমুল হক, রফিক আলী এবং আজাদ আলী সহ ৭/৮ জন ক্যাডারের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

খোঁজ নিয়ে জানাগেছে, ১৪৩১-১৪৩৩ সন মেয়াদী চাঁইপাড়া মন্দির পুকুরটি লীজ নেয় আমিনুল ইসলাম। তার সেই পুকুর ক্যাডার বাহিনী নিয়ে জোরপূর্বক মাছ লুট করতে থাকে। এ সময় আমিনুল ইসলাম মাছ লুটে বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। সেই সাথে ভয়ভীতি দেখায়। নিরুপায় হয়ে থানার আশ্রয় নেয় লীজ গ্রহীতা। অভিযোগে উল্লেখ করা হয়েছে ওই পুকুর থেকে প্রায় তিন শত মণ মাছ লুট করা হয়েছে।

মাছ লুটের ঘটনায় লীজ গ্রহীতা আমিনুল ইসলাম বলেন, আমি সরকারি প্রক্রিয়া মেনে চাঁইপাড়া গ্রামের মন্দির পুকুর লীজ গ্রহণ করি। আমার লীজকৃত পুকুর মাছ চাষ করছি। সেই মাছ জোর পূর্বক সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার নেতৃত্বে বেশ কয়েকজন ক্যাডার মাছ দিনের বেলায় ভয়ভীতি দেখিয়ে লুট করে নিয়ে যায়। আমি থানার সহযোগিতা চেয়ে আবেদন করলেও এখনো কোন প্রকার তদন্ত করা হয়নি। আমার পুকুরের মাছ সন্ত্রাসী কায়দায় লুট হলেও আইগত সহযোগিতা না পাওয়ায় অনেক আতঙ্কে আছি। তারা যে কোন সময় আমার উপরে হামলা করবে বলেও ভয়ভীতি দেখাচ্ছে।

এ ঘটনায় শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে উক্ত অভিযোগ অস্বীকার বলে তিনি বলেন, আমি কোন পুকুরের মাছ মারিনি। আমাকে হেও করতে অভিযোগে আমার নাম জড়ানো হতে পারে। অভিযোগে আমার নাম ব্যবহার করা হয়ে থাকলে বিবাদী ঠিক করেনি।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আমি এখনো অভিযোগ হাতে পাইনি পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31